এবিডির অবিশ্বাস্য ক্যাচ, বিরাট সার্টিফিকেট কোহলির

এসআরএইচের বিরুদ্ধে নেওয়া ডিভিলিয়ার্সের অনবদ্য ক্যাচের প্রশংসায় মাতলেন বিরাট কোহলি। ম্যাচ শেষে ডিভিলিয়ার্সের ক্যাচের প্রশংসা করে টুইট করেন আরসিবির অধিনায়ক বিরাট কোহলি।

বৃহস্পতিবার আইপিএলে টিকা থাকার লড়াইয়ে বিধ্বংশী মেজাজে লিগ টপার সানরাইজার্স হায়দরাবাদকে ঘরের মাঠে ১৪ রানে হারিয়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

এবিডির অবিশ্বাস্য ক্যাচ, বিরাট সার্টিফিকেট কোহলির

প্রোটিয়া ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সের দুরন্ত পারফরম্যান্সের উপর ভিত্তি করে কেন উইলিয়ামসনের দলকে হারিয়ে দেয় আরিবি।

৩৯ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন বিশ্ব ক্রিকেটের 'মিস্টার ৩৬০'।
তবে এদিনের ম্যাচে এবিডি-র ব্য়াটিং যতনা মোহিত করেছে, তার থেকে অনেক বেশি ক্রিকেট প্রেমীদের মন ছুঁয়ে গিয়েছে ডেভিলিয়ার্সের ফিল্ডিং।

বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার হিসেবেই পরিচিত তিনি। তবে, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে যে ফিল্ডিংয়ের নিদর্শন রাখলেন এবিডি, তা হয়তো কখনও ভুলবেন না ক্রিকেট প্রেমী মানুষেরা।

Saw #SpiderMan Live today! 😮@abdevilliers17#RCBvsSRH #IPL2018 pic.twitter.com/mUuGVKuTn4
— Virat Kohli (@imVkohli) May 17, 2018

হায়দরাবাদের ইনিংসের অষ্টম ওভারের ঘটনা। মইন আলির ওভারের শেষ বল মিড উইকেটে ছয়ের জন্য মেরে ছিলেন অ্যালেক্স হেলস। বাউন্ডারি লাইন প্রায় ক্রসও করে ফেলেছিল সেই বল। কিন্তু সেই সময় হঠাৎই সুপার ম্যানের অবতারে দেখা দেন এবিডি। নিশ্চিত ছয়কে শুধু বাঁচানইনি, পাশপাশি বলতে হাওয়ায় মাঠের ভিতর টেনে নিয়ে প্যাভিলিয়নে পাঠান হেলসকে।

ম্যাচ শেষে ডিভিলিয়ার্সের এই ক্যাচের প্রশংসা করে টুইট করেন আরসিবির অধিনায়ক বিরাট কোহলি। এবিডির ক্যাচ নেওয়ার সেই মুহূর্তের ছবি পোস্ট করে বিরাট লেখেন, 'আজ চোখের সামনে স্পাইডার ম্যানকে দেখলাম।'

শুধু বিরাট একাই নন, হাজার হাজার ক্রিকেট প্রেমী টুইটে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন এবিডিকে তাঁর এই ক্যাচের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+