IPL 2021: বিরাট পিঠের চোট সারিয়ে এখন ফিটনেসে সেরা! কোন ম্যাজিকে উপকৃত কোহলি?

মারাত্মক পিঠের চোট। আর সেটাই নেতিবাচক প্রভাব ফেলতে পারত বিরাট কোহলির বর্ণময় ক্রিকেট কেরিয়ারে। যদিও সেটা হতে দেননি বাসু শঙ্কর। বলা ভালো, বাসুর জন্যই বিশ্ব ক্রিকেট লাগাতার সাক্ষী থাকছে বিরাট ম্যাজিকের। তবে কোন ম্যাজিকে পিঠের চোটে কাবু বিরাট আজ ভারতীয় দলের মধ্যে ফিটনেসে সেরা সেটা নিজেই এবার জানিয়েছেন আরসিবি অধিনায়ক।

বাসুতে উপকৃত বিরাট

বিরাট কোহলি বাসু শঙ্করের লেখা প্রথম বই গতকালই প্রকাশ করেছেন। 100, 200 Practical Applications in Strength and Conditioning বইটি প্রকাশের সময় বাসুকে পাশে রেখে আরসিবি তথা ভারত অধিনায়ক ভাগ করেছেন তাঁর যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা। পিঠের চোটকে জয় করে ফিটনেসকে দারুণ পর্যায়ে উন্নীত করার কাহিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ বাসু ভারতীয় দলেও একই ভূমিকা পালন করেছেন। বলার অপেক্ষা রাখে না, বিরাট কোহলি নিজে উপকৃত হওয়াতেই বাসুও ২০১৫ থেকে ২০১৯ সাল অবধি ছিলেন ভারতীয় দলের সঙ্গে।

পিঠের চোটে কাবু

বিরাট কোহলি এই বইটিতেও লিখেছেন, ২০১৪ সালের দ্বিতীয়ার্ধে আমার পিঠের চোট কিছুতেই সারছিল না। প্রবল যন্ত্রণা ও অস্বস্তি অনুভব করতাম। প্রত্যেক দিন সকালে উঠে ৪৫ মিনিট পিঠের অস্বস্তি কাটাতে অনেক কিছু করতে হতো। তারপরও অস্বস্তি বা স্টিফনেস দিনের যে কোনও সময় ফের ফিরে আসত। ভার তুলতেও পারছিলাম না। এরপরই বাসু স্যরের সঙ্গে আমার আলাপ হয়। এরপর ধীরে ধীরে ভার তুলতে সক্ষম হন বিরাট, নিজের ফিটনেসও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ভারতীয় ক্রিকেট মহলে এ কথা সকলেই জানেন, বাসু শঙ্করের জন্যই বিরাটের ফিটনেস এতটা উন্নত হয়েছে। শুধু বিরাটের একার নয়, ভারতীয় দলের ফিটনেস লেভেল উন্নতিতেও তাঁরই অবদান। বিরাটের কথায়, প্রথমে আমিও দ্বিধায় ছিলাম। কিন্তু বাসু শঙ্কর তাঁর কথায় বিশ্বাস রাখতে বলেন। তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা সম্পর্কে অবশ্য আমার সংশয় ছিল না।

লিংটিংয়ে ম্যাজিক

বিরাট কোহলি আরও জানিয়েছেন, ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ ছিল ভারতের। ভার তোলা বা লিফটিং বাসু স্যরের কাছে শেখা শুরু করি। এর বিভিন্ন দিক সম্পর্কে যখন অবগত হতে থাকি তখন অনুশীলনেও এর ইতিবাচক প্রভাব পেতে শুরু করি। স্ট্রেংথ ও কন্ডিশনিংয়ের বিষয়ে আমার জ্ঞানও আরও বাড়তে থাকে এবং এর গুরুত্ব অনুভব করি। বাসু স্যরই আমার বিচারে সেরা স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ। আমার চাহিদা অনুযায়ী শারীরিক গঠন, পারফরম্যান্সকে উন্নত করতে কী কী করা উচিত তা একেবারে সঠিকভাবেই সুনিশ্চিত করেছেন বাসু শঙ্কর। সকলেই নানাভাবে অনুশীলন করে থাকেন। কিন্তু এই বইটি পড়লে নিশ্চিতভাবেই সকলের ধারণা বদলে যাবে। সকলেই নিজেদের আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হবেন।

কে বাসু শঙ্কর?

বাসু শঙ্কর ভারতের নামি হাই পারফরম্যান্স কোচ। ১৯৬৮ সালে চেন্নাইয়ে দক্ষিণ ভারতীয় পরিবারে জন্ম। তাঁর পিতা শঙ্কর নারায়ণন ও মা শান্তা শঙ্কর। তাঁর স্ত্রী অনুরীতা বসু, এক পুত্র ও এক কন্যা বর্তমান। বাসু শঙ্করের পুত্র অর্জুনও বাবার মতোই স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ। শুধু বিরাট কোহলিই নন, বাসু শঙ্করের পরামর্শ ও তাঁর তত্ত্বাবধানে অনুশীলন করে উপকৃত হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, দীপিকা পাল্লিকল, দীনেশ কার্তিক। বাসু নিজেও একজন স্প্রিন্টার ছিলেন। ফিটনেস ফিল্ডে আসা নব্বইয়ের দশকে। বিশ্বের অন্যতম সেরা এস অ্যান্ড সি কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাসু শঙ্কর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+