IPL 2024: নিয়ম লঙ্ঘনকারী ভক্তের জন্যও মানবিক কোহলি, নিরাপত্তারক্ষীদের করলেন বিশেষ আবেদন, দেখুন ভিডিও
আইপিএলক হোক বা আন্তর্জাতিক ম্যাচ নিরাপত্তা বেষ্টনী টপকে মাঠে ঢুকে পড়ার ঘটনা নতুন কোনও বিষয় নয়। প্রিয় তারকার কাছাকাছি পৌঁছে যেতে অনেক সময়ই দর্শকরা মাঠে ঢুকে পড়েন। সম্প্রতি আইপিএলের ম্যাচেও বেশ কয়েকবার ঘটেছে এই ঘটনা। আরসিবির ম্যাচ থাকলেই এই ঘটনা ঘটছে। বিরাটের সংস্পর্শে আসার জন্য মাঠে ঢুকে পড়েন ভক্তরা।
চিন্নাস্বামী স্টেডিয়ামে পাঞ্জাব কিংস ম্যাচের পর গত শনিবার রাজস্থান রয়্যালস বিরুদ্ধে আরসিবির ম্যাচেও ঘটে প্রায় একই ঘটনা। কিন্তু নিয়ম ভেঙে মাঠে ঢুকে পড়লেনও ভক্তের প্রতি কোনও রকম কঠোরতা দেখান না বিরাট কোহলি। ফের একবার নিজের মানবিক দিকটি প্রকাশ্যে আনলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রয়েছে সেই ভিডিওটি।

এবারের আইপিএলে পঞ্জাব কিংস বনাম আরসিবি ম্যাচের সময়ই কোহলির সামনে এলে আসেন এক ভক্ত। সম্প্রচারে এটা দেখানো হয়ে যে বিরাটের পায়ের সামনে থেকে এক সমর্থককে তুলে নিয়ে যাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। আর টেনে নিয়ে তাঁকে স্টেডিয়ামের বাইরে নিয়ে যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে একজন ব্যাক্তিকে নিরাপত্তা কর্মীরা প্রবলভাবে মারধর করছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দাবি করেছেন যে ভিডিওতে থাকা সেই ফ্যানটি সেই একই ব্যক্তি যিনি বিরাট কোহলির পা ছুঁয়েছিলেন।
এরআগে ইন্দোরে ভারত আফগানিস্তান টি২০ ম্যাচেও ঘটে একই ঘটনা। বিরাট কোহলির এক ভক্ত মাঠে এসে বিরাটের পা ছুঁয়েছিলেন। তার পর কোহলিকে জড়িয়ে ধরেন তিনি। পরে বিরাটের ওই ভক্তকে পুলিশ থানায় নিয়ে যায়। পুলিশ এই যুবককে হেফাজতে নিয়েছিল। পুলিশ এই ভক্তকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। এখন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে, ওই ভক্তের বন্ধুরা তাঁকে গলায় মালা পরিয়ে স্বাগত জানাচ্ছেন গ্রামে।
Virat Kohli asking to security not to do anything with fan and he saying to security "Aaram Se".
— CricketMAN2 (@ImTanujSingh) April 10, 2024
- King Kohli is always there for fans, He's such a pure soul..!!! 🐐❤️ pic.twitter.com/4q1bETVR9n
ম্যাচের মাঝে নিরাপত্তার সব বেড়াজাল টপকে ভক্তদের মাঠে চলে আসা আজও থামানো যায়নি।মুম্বই ম্যাচের সময় ওয়াংখেড়েতে ঢুকে পড়েছিলেন এক ফ্যান। তাঁকে দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন রোহিত শর্মা।
-
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ











Click it and Unblock the Notifications