টেস্টে আরও এক বড় রান হাতছাড়া হওয়ার দিনে কিংবদন্তি সচিন-দ্রাবিড়কে ছুঁলেন বিরাট

ইংল্যান্ডের মাটিতে টেস্টে এক হাজার রান করে সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়কে স্পর্শ করলেন বিরাট কোহলি।

ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতরান করা বিরাট কোহলি দ্বিতীয় ইনিংসে আরও এক বঞ্চিত হলেন। এবার স্পিনারের শিকার হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ম্যাচের চতুর্থ দিনে ব্যাট হাতে এক অনন্য নজিরও গড়লেন বিরাট। ছুঁলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়ের কীর্তিকে। কী এমন করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক, তা পরিসংখ্যানে দেখে নেওয়া যাক।

ইংল্যান্ডের মাটিতে এক হাজার টেস্ট রান

ইংল্যান্ডের মাটিতে এক হাজার টেস্ট রান

ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯৬ বলে ৪৪ রান করে আউট হয়েছেন বিরাট কোহলি। সাতটি চার এসেছে তাঁর ব্যাট থেকে। চতুর্থ দিনে ইংল্যান্ডের স্পিনার মইন আলির বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হয়েছে ভারতীয় অধিনায়ককে। একই দিনে এক এলিট ক্লাবের সদস্যও হয়েছেন বিরাট। ইংল্যান্ডের মাটিতে এক হাজার টেস্ট রান (১০০২ রান) পূর্ণ করেছেন টিম ইন্ডিয়ার নেতা। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়কে ছুঁয়ে এক এলিট ক্লাবের সদস্য হয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতেও এক হাজার টেস্ট রান রয়েছে তাঁর। সবমিলিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের মোট টেস্ট রান ১৯৬০। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত অধিনায়কের মোট টেস্ট রান ১৬৮২।

সচিন ও দ্রাবিড়ের রান

সচিন ও দ্রাবিড়ের রান

এর আগে ভারতীয় ক্রিকেটার হিসেবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে এক হাজার টেস্ট রান রয়েছে কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ১৮০৯ রান করেছেন মাস্টার ব্লাস্টার। ইংল্যান্ডের মাটিতে তাঁর টেস্ট রান সংখ্যা ১৫৭৫। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ১১৪৩ রান রয়েছে রাহুল দ্রাবিড়ের। ইংল্যান্ডে টেস্টে ১৩৭৬ রান করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। এবার একই ক্লাবের সদস্য হলেন ক্রিকেট আইকন বিরাট কোহলি।

চলতি সিরিজে বিরাটের পারফরম্যান্স

চলতি সিরিজে বিরাটের পারফরম্যান্স

ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে চলতে থাকা টেস্ট সিরিজে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে ২১৮ রান করেছেন বিরাট কোহলি। দুটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। চলতি সিরিজে বিরাটের সর্বোচ্চ স্কোর ৫৫। সবমিলিয়ে ৫৩টি আন্তর্জাতিক ইনিংসে শতরান পাননি বিরাট। ২০১৯ সালের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে দিন রাতের টেস্টে শেষ বার তিন অঙ্কের ঘরে পৌঁছেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। এই পরম্পরার ইতি ঘটবে কবে, সেদিকে তাকিয়ে বিশ্বের ক্রিকেট মহল।

বিরাট কোহলির কেরিয়ার

বিরাট কোহলির কেরিয়ার

দেশের হয়ে ৯৫টি টেস্ট ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ৫১.১-এর গড়ে ৭৬৭১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। টেস্টে ২৭টি শতরানও রয়েছে বিরাটের। সর্বোচ্চ স্কোর অপরাজিত ২৫৪। দেশের হয়ে ২৫৪টি ওয়ান ডে ও ৯০টি টি২০ ম্যাচ খেলা বিরাট দুই ফর্ম্যাটে যথাক্রমে ১২১৬৯ ও ৩১৫৯ রান করেছেন। ওয়ান ডে-তে ৪৩টি শতরান রয়েছে ভারত অধিনায়কের। সর্বোচ্চ স্কোর ১৮৩।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+