করিনা-সইফ-বরুণদের সঙ্গে নতুন বছর সেলিব্রেশনে বিরাট-অনুষ্কা

সইফ-করিনা-বরুণদের সঙ্গে নতুন বছরকে স্বাগত জানালেন বিরাট-অনুষ্কা। এবছরের শুরুতে বিরুষ্কা এবার সুইজারল্যান্ডে রয়েছেন। ক্রিকেট থেকে কয়েকদিনের ছুটি পেয়ে বিদেশ বিভুঁইতে ঘুরতে বেড়িয়ে পড়়েছেন এই জুটি।

সইফ-করিনা-বরুণদের সঙ্গে নতুন বছর ২০২০-কে স্বাগত জানালেন বিরাট-অনুষ্কা। এবছরের শুরুতে বিরুষ্কা এবার সুইজারল্যান্ডে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হাইভোল্টেজ সিরিজ শেষে ক্রিকেট থেকে কয়েকদিনের ছুটি পেয়ে স্ত্রী অনুষ্কাকে নিয়ে বিদেশ বিভুঁইতে ঘুরতে বেড়িয়ে পড়়েছেন বিরাট। সেকারণে এবার সুইজারল্যান্ড থেকে বিরাটের সঙ্গে একটি ভিডিও শুট করে আগাম শুভেচ্ছা জানিয়েছেন অনুষ্কা। এরপর সইফ-করিনার পোস্ট করা অন্য এক ভিডিওতে বিরুষ্কা জুটিকে পার্টি মোডে পাওয়া গিয়েছে।

ভিডিওতে দেখুন, নতুন বছরের শুভেচ্ছা জানালেন বিরুষ্কা

সুইজারল্যান্ডের বরফাবৃত পাহাড়ের সামনে ভিডিও শ্যুট করে বিশ্ববাসীকে নতুন বছরের জন্য শুভেচ্ছা জানালেন বিরুষ্কা।

অনুষ্কার পোস্ট

এরপর বলিউড তারকাদের সঙ্গে পার্টি করার মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুষ্কা। যেখানে সইফ-করিনা, বরুণ ধাওয়ান-নাতাশা দালাল ও বিরাট-অনুষ্কা জুটিকে একফ্রেমে দেখা গিয়েছে। ছজনে বর্ষবরণের পার্টিতে চুটিয়ে মজা করেছেন।

অনুষ্কার আগের পোস্ট

এর আগে বলিউড স্টার বরুণের সঙ্গে দেখা হওয়ার পর সুইজারল্যান্ডে বরুণ ও নাতাশার শঙ্গে ছবি তুলে পোস্ট করেন অনুষ্কা।

সইফের পোস্ট দেখে নিন

নতুন বছরে ভালোবাসা ছড়িয়ে পড়ুক। এই বার্তা দিয়ে পোস্ট করলেন সইফ-করিনা।

নতুন বছরে বিরাটের লক্ষ্য

নতুন বছরে কঠিন লক্ষ্য নিয়ে এবার মাঠে নামবেন বিরাট কোহলি। এবছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে কঠিন সফর ও অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর রয়েছে।

ছবি সৌজন্যে বিরাট ও অনুষ্কার টুইটার ও ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+