টিম ইন্ডিয়ার ওপেনিং স্লটে রোহিতের পাশে রাহুল না ধাওয়ান, জানালেন রাঠোর

১৪ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হবে ভারত।

১৪ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হবে ভারত। তার আগে দেশের ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন একটাই, এই সিরিজে রোহিত শর্মার সঙ্গে টিম ইন্ডিয়ার ওপেনিং স্লটে কাকে ব্যাট হাতে দেখা যাবে। কেএল রাহুল ও শিখর ধাওয়ানের মধ্যের এই লড়াই নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোর।

রোহিত শর্মা

রোহিত শর্মা

২০১৯-এ সর্বাধিক ওয়ান ডে রানের মালিক হয়েছেন রোহিত শর্মা। ইংল্যান্ড বিশ্বকাপে পাঁচটি শতরান হাঁকিয়েছেন তিনি। যা একটি বিশ্বরেকর্ড। ভারতীয় দলে এহেন ব্যাটসম্যান মর্যাদা অন্যরকম বলে জানিয়েছেন ব্যাটং কোচ বিক্রম রাঠোর। বলেছেন, টিম ইন্ডিয়ার ওপেনিং স্লটে রোহিত সাধারণ পছন্দ।

শিখর ধাওয়ান

শিখর ধাওয়ান

২০১৯ বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হয় শিখর ধাওয়ানের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লিগের ম্যাচে শতরান করেন গব্বর। আবার ওই ম্যাচেই চোট পেয়ে টুর্নামেন্টের বাইরে চলে যান ধাওয়ান। চোট সারিয়ে জাতীয় দলে ফিরে সেভাবে ছন্দে না ধরা পড়লেও দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দারুণ খেলেন দিল্লির ওপেনার।

কেএল রাহুল

কেএল রাহুল

এই মুহূর্তে স্বপ্নের ফর্মে রয়েছেন কর্নাটকের ওপেনার কেএল রাহুল। টিম ইন্ডিয়ার জার্সিতে প্রতি ম্যাচেই ভালো খেলছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাটিতে একটি শতরানও করেছেন রাহুল।

ধাওয়ান না রাহুল

ধাওয়ান না রাহুল

টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের কথায়, দুর্দান্ত ফর্মে আছেন শিখর ধাওয়ান ও কেএল রাহুল। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁদের মধ্যে কে রোহিত শর্মার সঙ্গে ভারতীয় দলের হয়ে ওপেন করতে নামবেন, তা ম্যাচের আগে ঠিক হবে বলে জানিয়েছেন রাঠোর। তাঁর কথায়, দলে গঠনমূলক প্রতিযোগিতা চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+