ঋদ্ধির টেস্ট কেরিয়ার নীরবেই শেষের দিকে! আজব যুক্তিতে সানি-দিলীপের মত ওড়ানো বিরাট দিলেন ইঙ্গিত

লিডস টেস্টে ইনিংসে পরাজয়ের পরও ভারত অধিনায়ক বিরাট কোহলির ঔদ্ধত্য অটুট। তাঁর আজব যুক্তি, আমরা তো ধারাবাহিকভাবে হারছি না। তাই একটা পরাজয়ের পরই ক্রিকেটারদের পারফরম্যান্স ধরে ধরে বিশ্লেষণের সময় এটা নয়। ব্যাটিং ভরাডুবি দেখে সুনীল গাভাসকর বা দিলীপ বেঙ্গসরকার ছয় ব্যাটসম্যান খেলানোর যে পরামর্শ দিয়েছেন সেটাও উড়িয়ে দিয়েছেন বিরাট। একইসঙ্গে তাঁর কথায় ঋদ্ধিমান সাহার কেরিয়ার নিয়েও বড় ইঙ্গিত মিলেছে।

পন্থের পাশে

পন্থের পাশে

বিরাট কোহলি আজ ম্যাচের পর সাংবাদিকদের যে ইঙ্গিত দিয়েছেন তাতে ইংল্যান্ডে বাকি দুটি টেস্টেও দলে থাকবেন ঋষভ পন্থ। দেশের সেরা উইকেটকিপার বসে রয়েছেন। ভালো ব্যাটিং করেন এই যুক্তিতে যে ঋষভ পন্থকে খেলানো হচ্ছে চলতি সিরিজে তিনি জঘন্য ফর্মে। ট্রেন্ট ব্রিজ টেস্টে করেছিলেন ২৫। লর্ডসে ৩৭ ও ২২। লিডসে ২ ও ১। সবমিলিয়ে সিরিজে মাত্র ৮৭ রান। পন্থের ফর্ম বা তাঁকে দলে রাখা নিয়ে প্রশ্ন করা হলে বিরাট বলেন, আমরা ধারাবাহিকভাবে হারছি না। এই টেস্টে দলগতভাবে হেরেছি, কোনও ব্যক্তিবিশেষের জন্য নয়। সকলে মিলেই হারের দায়ভার নিচ্ছি। একইরকম আলোচনা তো শুরু হয়েছিল চেতেশ্বর পূজারাকে নিয়েও। যা গতকালের পর আর নেই। ঋষভকে আমরা দুটি টেস্টেই সমস্ত রকম স্পেস দিচ্ছি। পরিস্থিতি অনুযায়ী নিজের খেলা খেলার জন্য। ব্যাটিং অর্ডারে বাকি সকলের মতো পন্থকেও দায়িত্ব নিয়ে খেলতে হবে। আমি কোনও সংখ্যা দিয়ে ক্রিকেটারকে বিচার করার পক্ষপাতী নই। তিনি সফল কি ব্যর্থ সেটা শুধু সংখ্যা-নির্ভর দিয়ে মাপা যায় না। একটা দলের ক্ষেত্রে সেটা হয়ও না। সিরিজ শেষ হলে পিছনের দিকে তাকিয়ে আমরা বিশ্লেষণ করতে পারি যে কোথায় ঠিক হল বা ভুল হল। কিন্তু এখন সে সময় নয়। এতেই ইঙ্গিত মেলে ঋদ্ধিমানের টেস্ট কেরিয়ারও নীরবেই শেষের দিকে ঠেলে দিচ্ছেন বিরাট কোহলিরা। ব্যাট হাতে ব্যর্থ, স্টান্স ঠিক করতে না পেরে পন্থ একের পর এক ম্যাচে ব্যর্থ হবেন, আর তা বাইরে বসে দেখতে হবে দেশের সেরা উইকেটকিপারকে! ক্রিকেটে পারফরম্যান্সই নাকি শেষ কথা!

পূজারার প্রশংসা

পূজারার প্রশংসা

চেতেশ্বর পূজারা দ্বিতীয় ইনিংসে দলের হয়ে সর্বাধিক ৯১ রান করেছেন। তাঁর ব্যাটিংয়ে খুশি ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, পূজারার খেলায় আমরা সকলেই খুশি। বাইরে কে কী বলল তা আমরা জানার চেষ্টা করি না। আমরা কেয়ারও করি না তাতে। পূজারা ভালো খেলছিলেন, ছন্দে ফেরাটা ছিল সময়ের অপেক্ষা। বাইরের আলোচনা আমাদের দলের মধ্যে কোনও প্রভাবই ফেলে না। কীভাবে বড় পার্টনারশিপ গড়া যায়, কে কীভাবে দায়িত্ব পালন করে দলের প্রতি অবদান রাখতে পারি সেদিকেই আমাদের ফোকাস থাকে। বাইরের আলোচনায় পাত্তা দিই না।

বেঙ্গসরকারের সওয়াল

বেঙ্গসরকারের সওয়াল

ইংল্যান্ডের মাটিতে চারটি শতরান-সহ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট শতরান রয়েছে দিলীপ বেঙ্গসরকারের। ভারতীয় দলের নির্বাচকমণ্ডলীর প্রধান ছিলেন অনেক বছর। লিডসে ভারতকে প্রথম ইনিংসে ৭৮ ও আজ ৬৩ রানে আট উইকেট হারাতে দেখে দিলীপের পরামর্শ, বাকি টেস্টগুলি জিততে হলে ভারত একজন বোলার কমিয়ে খেলুক ছয় বিশেষজ্ঞ ব্যাটসম্যান নিয়ে। হনুমা বিহারীর চেয়ে এগিয়ে রেখে খেলানো হোক সূর্যকুমার যাদবকে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৪-এর উপর গড় রয়েছে সূর্যর। বেঙ্গসরকারের মতে, সূর্য ভালো ফর্মেও রয়েছেন। ভারতীয় দলের ড্রেসিংরুমে থাকার ফলে এই দলের সঙ্গে মানিয়েও নিতে পারবেন। দেরি হয়ে যাওয়ার আগে তাঁকে সুযোগ দেওয়া হোক। বেঙ্গসরকারের মতোই সুনীল গাভাসকরও চান ভারত ছয়জন ব্যাটসম্যান নিয়ে খেলুক। আজ যেভাবে ৫৪ মিনিটে ভারতের শেষ ৭ উইকেট পড়েছে তা কল্পনাতীত বলেই জানিয়েছেন সানি। বেঙ্গসরকারকে বলা হয় লর্ডসের লর্ডস। ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতাকে সম্বল করে বিরাটরা কেন রবিচন্দ্রন অশ্বিনকে খেলাচ্ছেন না তারও যুক্তি খুঁজে পাচ্ছেন না তিনি। তিনি বলেন, কী কারণে অশ্বিনকে খেলানো হচ্ছে না সেটা আমার কাছে রহস্য। দেশের সেরা স্পিনারকে প্রথম একাদশের বাইরে রাখা হজম করা খুব কষ্টকর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+