ভারতীয় দলের সমর্থনে আহমেদাবাদে উপস্থিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা
ভারতীয় দলের সমর্থনে আহমেদাবাদে উপস্থিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্যরা
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে গেস্ট অব অনার করে আনল বিসিসিআই। বুধবার পুরো অনূর্ধ্ব-১৯ দলকে ভিভিআইপি স্ট্যান্ড পাওয়া গেল। একাধিক রিপোর্ট অনুযায়ী, যশ ঢুলের নেতৃত্বে ভারতকে পঞ্চম বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের খেতাব এনে দেওয়া ভারতীয় দলকে এদিন সংবর্ধিতও করার পরিকল্পনা করবে বিসিসিআই।

অ্যান্টিগুয়ায় বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালকে এক তরফা বানিয়ে দিয়েছিলেন যশ ঢুলের নেতৃত্বাীন ভারতীয় দল। শুরুতে বোলিং করে ১৮৯ রানের মধ্যে টম প্রিস্টের ইংল্যান্ডকে আটকে দেয় ভারত। চার উইকেট পান রবি কুমার এবং পাঁচ উইকেট নেন রাজ বাওয়া। জবাবে ব্যাটিং করতে নেমে ৪৭.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। শেখ রশিদ এবং নিশান্ত সিন্ধু এই ম্যাচে অর্ধ-শতরান করেন। বল হাচে পাঁচ উইকেট নেওযার পাশাপাশি ব্যাট হাতেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন রাজ বাওয়া, করেছিলেন ৩৫ রান। ৫ উইকেট এবং ৩৫ রানের সুবাদে ফাইনালের সেরা নির্বাচিত হয়েছিলেন তিনি।
ভারতীয় যুব দলের এই পারফরম্যান্স দেখিয়ে দিয়েছে দেশের ক্রিকেটের ভবিষ্যত ঠিক হাতেই রয়েছে। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশ ঢুল জানিয়েছিলেন, ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে গোটা দলের সঙ্গে কথা বলেছিলেন বিরাট কোহলি। কোহলি ছাড়াও ঋষভ পন্থ, শিখর ধাওয়ান-ও ফাইনালের আগে শুভেচ্ছা জানিয়েছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে।
শুধু বিশ্বকাপের ফাইনালেই নয়, এই তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে তৈরি অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল গোটা টুর্নামেন্টে জয়ের ধারা বজায় রেখেছিল। প্রতিযোগীতার একটি ম্যাচেও হারেনি তারা। গ্রুপের তিনটি ম্যাচ সহ মোট ছয় ম্যাচ পর পর জিতে খেতাব দেশে এনেছেন রবি কুমার-রাজ বাওয়ারা।












Click it and Unblock the Notifications