Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

U19 Women's T20 World Cup: মালয়েশিয়ার বিরুদ্ধে সহজ জয়, বৈষ্ণবীর হ্যাটট্রিকে সুপার সিক্সে ভারতীয় মহিলা ব্রিগেড

আইসিসি অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত ভারতীয় মহিলা দলের। প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে যাত্রা শুরু করে ভারতীয় মহিলা দল। দ্বিতীয় ম্যাচেই ভারতীয় দল মুখোমুখি হয়েছিল মালয়েশিয়ার। এই ম্যাচে ১০ উইকেটে জয় পেল ভারত।

কুয়ালালামপুরে প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক নিকি প্রসাদ। আর শুরু থেকেই বল হাতে ঝড় তোলেন ভারতীয় বোলাররা। ভারতীয় মহিলা বোলারদের দাপটে মাত্র ৩১ রানে অল আউট হয়ে গেল মালয়েশিয়া। জবাবে ব্যাট করতে নেমে ২.৫ ওভারেই বিনা উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয়।

-

এর আগে প্রথম ম্যাচে ভিজে যোশিথা-আয়ুশী শুক্লাদের দাপটে ৪৪ রানেই অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে প্রতিপক্ষকে আরও কম রানেই অল আউট করে দিলেন ভারতীয় মহিলা বোলাররা। এই ম্যাচে মালয়েশিয়ার কোনও ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। অবাক করার মতো ঘটনা হল মালয়েশিয়ার ব্যাটারেদর থেকে ভারত অতিরিক্ত রান বেশি দিয়েছে। ভারতীয় বোলারারা ১১ রান অতিরিক্ত দিয়েছেন।

এই ম্যাচে বিধ্বংসী বোলিং করলেন ভারতের বৈষ্ণবী শর্মা। ৪ ওভারে ৫ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। বৈষ্ণবী ভারতের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিক করলেন। এছাড়া আয়ুশি শুক্লা ৩.৩ ওভারে ১টি মেডেন-সহ ৮ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ২ ওভারে ১টি মেডেন-সহ ৫ রানের বিনিময়ে ১টি উইকেট নেন ভিজে যোশিতা।

মালয়েশিয়া দলের হয়ে ওপেন করতে নেমে সব থেকে বেশি ৫ রান করেন নূরব আলিয়া বিন্তি হাইরুন। মালয়েশিয়া ব্যাটারদের মধ্যে ইনিংসের একমাত্র বাউন্ডারি আসে তাঁর ব্যাট থেকেই। তিন নম্বরে ব্যাট করতে নামা নাজাতুল ৫ রান করেন । চার জন ০ রানে আউট হন।

জবাবে ব্যাট করতে নেমে ভারত ২.৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৩২ রান সংগ্রহ করে নেয়। ১২ বলে অপরাজিত ২৭ রান করে করেন গঙ্গাদি তৃষা। তিনি ৫টি চার মারেন৫ বলে ৪ রান করেন জি কমলিনী। ১০৩ বল বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জেতে ভারত। এই জয়ের ফলে অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে সুপার সিক্সের টিকিটও নিশ্চিত করে ফেলে ভারতীয় মহিলা দল।

কয়েকদিন আগেই বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় মহিলা দল। এবার টি২০ বিশ্বকাপের শুরুটাও ভালোভাবে করল ভারত। গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+