আম্ফান দুর্গতদের পাশে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার
আম্ফান দুর্গতদের পাশে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার
২০ মে'র আম্ফান ঝড়ে তছনছ বাংলা। রাজ্যের একাধিক জেলায় ঝড়ের তাণ্ডবে বাড়ি ভেঙে পড়ায় হাজার হাজার মানুষ আস্থানা হারিয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছেন। ইতিমধ্যে বিভিন্ন পেশায় সফল ব্যাক্তিরা আম্ফান দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। দক্ষিণবঙ্গে সুন্দরবন ও তাঁর পার্শবর্তী এলাকায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ফুটবলার শিল্টন পাল। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ঈশান পোড়েল।

আম্ফান দুর্গতদের সাহায্য
২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হয়ে বিশ্বকাপ জেতা ঈশান পোড়েল আম্ফান দুর্গতদের পাশে দাঁড়ালেন। ফেসবুকে এক পোস্টে ঈশান জানিয়েছেন, সুন্দরবনে আম্ফান সুপার স্লাইকোনের দাপটে ক্ষতির পরিমাণ দেখে তারা দিশেহারা। মানুষের জীবন তছনছ হয়ে গিয়েছে। সংকটের এই সময়ে দুর্গতদের সাধ্যমতো সাহায্যে চেষ্টা করছেন বলে তরুণ ক্রিকেটার তাঁর পোস্টে জানান।

ক্ষতেয় প্রলেপের চেষ্টা
চুঁচুড়া থেকে গাড়ি করে নামখানা এসে, সেখান থেকে নৌকোয় করে গ্রামে ঢুকে বঙ্গোপসাগরের উপকূল বর্তী মৌসুনি দ্বীপের ৪০০ পরিবারের প্রায় ২০০০ মানুষের হাতে ঈশান ও তাঁর বন্ধুরা সাহায্য তুলে দেয়।

উদ্যেগে যাঁদের পাশে পেলেন ঈশান
এই মহৎ উদ্যোগে ঈশান গায়ক শতদল, বাংলার রঞ্জি ক্রিকেটার অর্ণব নন্দী ও ইস্টবেঙ্গল অধিনায়ক ফুটবলার অনিত ঘোষ এবং অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে পাশে থাকার জন্যে কৃতজ্ঞতা জানিয়েছেন।

ঈশানের বার্তা
পোস্টের সবশেষে রাজ্যবাসীকে আম্ফান সংকটে সুন্দরবনের পাশে থাকার অনুরোধ জানিয়ে ঈশান লেখেন, 'সুন্দরবন বাংলার ফুসফুস। আমরাই ফের সুন্দরবনকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি।'












Click it and Unblock the Notifications