ইংল্যান্ডে বিরুদ্ধে টেস্টে ভারতীয় ক্রিকেটারদের সেরা ৫ ইনিংসগুলি দেখে নেওয়া যাক

ইংল্যান্ডে বিরুদ্ধে টেস্টে ভারতীয় ক্রিকেটারদের সেরা ৫ ইনিংসগুলি দেখে নেওয়া যাক

আগামী ৫ ফেব্রুয়ারি থেকে দেশের মাটিতে ইংল্যান্ডর বিরুদ্ধে টেস্ট অভিযান শুরু করছে ভারতীয় ক্রিকেট দল। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হবে দুই দলের প্রথম টেস্ট ম্যাচে। যেখানে ভারত ইংল্যান্ডর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। সেই আবহে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতীয় ক্রিকেটারদের সেরা ৫ ইনিংসগুলি দেখে নেওয়া যাক।

গুন্ডাপ্পা বিশ্বনাথ

গুন্ডাপ্পা বিশ্বনাথ

১৯৮২ সালে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ম্যাচ ২২২ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন কিংবদন্তি গুন্ডাপ্পা বিশ্বনাথ। ওই ইনিংসে তিনি ৩৭৪টি বল খেলে ৩১টি চার হাঁকিয়েছিলেন।

রাহুল দ্রাবিড়

রাহুল দ্রাবিড়

২০০২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ওভাল টেস্টে ২১৭ রানের ইনিংস খেলেছিলেন রাহুল দ্রাবিড়। ২৮টি চার মেরেছিলেন ভারতীয় কিংবদন্তি। ম্যাচ ড্র হয়েছিল।

বিরাট কোহলি

বিরাট কোহলি

২০১৬ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির ভারত। ম্যাচে ৩৪০ বল খেলে ২৩৫ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন অধিনায়ক। ২৫টি চার ও একটি ছক্কা এসেছিল বিরাটের ব্যাট থেকে। ম্যাচ জিতেছিল ভারত।

সুনীল গাভাসকর

সুনীল গাভাসকর

ওভালে ১৯৭৯ সালের টেস্টে ভারত ও ইংল্যান্ডের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। ম্যাচ ড্র হলেও ৪৪৩ বলে ২২১ রানের দাপুটে ইনিংস খেলেছিলেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর। ৪৯০ মিনিট ক্রিজে থেকে ২১টি চার হাঁকিয়েছিলেন লিটল মাস্টার।

করুণ নায়ার

করুণ নায়ার

২০১৬ সালের চেন্নাই টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ভারতীয় ব্যাটসম্যান করুণ নায়ার। মাত্র ৩৮১ বল খেলেছিলেন কর্নাটকী ব্যাটসম্যান। ৩২টি চার ও চারটি ছক্কা এসেছিল নায়ারের ব্যাট থেকে। ম্যাচ জিতেছিল ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+