আইপিএল ২০২১-এর জন্য ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে রদবদলের সম্ভাবনা ক্ষীণ, বলছে রিপোর্ট
আইপিএল ২০২১-এর জন্য ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে রদবদলের কোনও সম্ভাবনা নেই, বলছে রিপোর্ট
আইপিএল ২০২১-এর শেষাংশকে জায়গা করে দিতে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজে কোনও রদবদল ঘটানো হবে না বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক সূত্র মারফত জানানো হয়েছে, যে প্রতিষ্ঠানগত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য ইতিমধ্যে করোনা ভাইরাসের জেরে থমকে যাওয়া আইপিএলের শেষাংশ শুরুর দিন ও স্থান সম্পর্কে আভাস দিয়েছে বিসিসিআই। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বেঁকে বসলে সে প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হলেও হতে পারে।

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ
আগামী ৪ অগাস্ট থেকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ট্রেন্টব্রিজে এই ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই দলের মধ্যে পাঁচ ম্যাচের সিরিজের শেষ টেস্ট ১০ সেপ্টেম্বর থেকে। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ওই ম্যাচ চলার কথা। পরিস্থিতি এমন যে এরপর আইপিএল ২০২১-এর কোনও প্রস্তুতি নেওয়ার সময় পাবেন না বিরাট কোহলিরা।

আইপিএলের সম্ভাব্য সূচি
করোনা ভাইরাসের আবহে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ভারত থেকে ফের সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। ১৯ কিংবা ২০ সেপ্টেম্বর টুর্নামেন্টের শেষাংশ আয়োজন করা হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর। ইভেন্ট আয়োজনের জন্য কিছুটা সময় প্রয়োজন বলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে টেস্ট সিরিজে রদবদল ঘটানোর আবেদন করেছিল বিসিসিআই।

নিমরাজি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড
আইপিএল-কে জায়গা করে দিতে ভারত ও ইংল্যান্ডের টেস্ট সিরিজে রদবদল ঘটার সম্ভাবনা খুব কম বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। বিসিসিআইয়ের প্রস্তাবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড রাজি হচ্ছে না বলে খবর। প্রাতিষ্ঠানিক কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
ছবি সৌজন্যে : বিসিসিআই/আইপিএল

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
আগামী ১৮ জুন ইংল্যান্ডের সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারত। ২ জুন মুম্বই থেকে ইংল্যান্ডের বিমান ধরবে বিরাট কোহলি অ্যান্ড কোং। তার আগে ভারতীয় ক্রিকেট দলের কোয়ারেন্টাইন পর্ব শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications