T20 World Cup: ভারত-বাংলাদেশ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি? শনিবার কেমন থাকবে অ্যান্টিগার আবহাওয়া?
একদিনের ব্যবধানে শনিবার সুপার ৮-র দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ভারত। বার্বাডোজের পর এবার ভেন্যু অ্যান্টিগা। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হেলায় হারিয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল, অন্যদিকে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হেরেছে বাংলাদেশ। শনিবারের ম্যাচেও ভিলেন হবে বৃষ্টি?
অ্যান্টিগার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সুপার ৮ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টাইগারদের বিরুদ্ধে একটি জয় ভারতকে সেমিফাইনালে দুয়ারে নিয়ে চলে যাবে। কিন্তু বৃষ্টি কিছুটা হলেও এই ম্যাচে বাঁধার সৃষ্টি করতে পারে। ক্যারিবিয়ান দেশগুলিতে এখন বর্ষাকাল, তাই অ্যান্টিগা হোকা বা বার্বাডোজ আবহাওয়ার পূর্বাভাসে সবসময় বৃষ্টির ভ্রুকুটি থাকছেই৷

সুপার 8 ম্যাচের জন্য কোন রিজার্ভ ডে নেই। ম্যাচটি ভেসে গেলে দুই দলই পাবে একটি করে পয়েন্ট। ম্যাচ একান্তই ভেস্তে গেলে এটি গ্রুপ ১-এ সেমিফাইনালের লড়াইকে আকর্ষণীয় করে তুলবে কারণ ভারত পরবর্তীতে অস্ট্রেলিয়ার সাথে এবং আফগানিস্তানের বিপক্ষে খেলতে বাংলাদেশ খেলবে।
ভারতীয় দল রয়েছে দারুণ ছন্দে। তবে তার মধ্যেও কিছু চিন্তার বিষয়ও থাকছে। গ্রুপ পর্বে অপরাজিত থাকার পর সুপার এইটের প্রথম ম্যাচেও আফগানিস্তানকে হেলায় হারিয়েছে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার সাজঘরে খুশির জোয়ার। চলতি টি২০ বিশ্বকাপে ব্যাট হাতে এখনও রানের দিশা পাননি কোহলি। রোহিত শর্মা ও বিরাট কোহলির ওপেনিং জুটি একটি ম্যাচেও সাফল্য পায়নি।












Click it and Unblock the Notifications