Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নাচ দেখেই প্রেমে পড়া, সূর্যকুমার যাদবের প্রেম কাহিনি টেক্কা দেবে সিনেমার চিত্রনাট্যকেও

বাইশ গজে তাঁর মন মাতানো ব্যাটিং হৃদয় জিতে নেয় ক্রিকেট প্রেমীদের। মাঠে বিধবংসী মেজাজে থাকলেও মাঠের বাইরে ব্যক্তিগত জীবনে কিন্তু বেশ রোম্যান্টিক সূর্যকুমার যাদব। মাত্র ১৯ বছর বয়সী এক তরুণীর নাচ দেখে প্রেমে পড়েছিলেন সূর্যকুমার যাদব। তখন সূর্যকুমারেরও বয়স ছিল মাত্র ২২। সেই মেয়েকেই করেছিলেন বিয়ে। সূর্যকুমারের প্রেমের কাহিনি কিন্তু টেক্কা দেবে সিনেমার চিত্রনাট্যকেও।

মুম্বইকর হলেও সূর্যকুমার যাদব বিয়ে করেন দক্ষিণ ভারতীয় কন্যা দেবীশাকে। ২০১২ সালে মুম্বাইয়ের পোদ্দার ডিগ্রি কলেজে দেবীশার সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করেছিলেন। ২২ বছরের সূর্য কুমার যাদব ওই কলেজের বি.কম এর ছাত্র ছিলেন। দেবীশা সবেমাত্র ১২ ক্লাস পাস করে কলেজে আসেন। প্রথমে আলাপ হওয়ার পর দুজনে, শীঘ্রই একে অপরের বন্ধু হয়ে ওঠেন।

১

তারপর একদিন স্কাই নিজে দেবীশাকে নিজের হৃদয়ের থাকা তার প্রতি ভালোবাসার কথা জানান। এরপর অল্প কিছু সময়ে চটিয়ে প্রেম করার পর উভয়েই বিয়ের জন্য পরিবারের সদস্যদের সবকিছু জানান। সেখান থেকেই দুজনের সম্পর্ক শুরু হয় এবং শেষ পর্যন্ত ২০১৬ সালে দুজনে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন।

জানা গিয়েছে যে, বিয়ের সময় দেবীশা জন্য ২৮ লক্ষ টাকা দিয়ে সূর্যকুমার যাদব একটি গাড়ি কিনছিলেন। তারপর আবার সেই গাড়ির পেছনে ১০ লক্ষ টাকা খরচ করে দেবীশার প্রিয় রং করিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স তারকা। এছাড়াও ১.২৫ লক্ষ টাকা দামের একটি ডায়মন্ড রিংও উপহার দিয়েছিলেন প্রিয় স্ত্রীকে। সূর্যের ভালোবাাস আপ্লুত ছিলেন দেবীশা।

২

দেবীশা নিজে কমার্স নিয়ে পড়াশোনা করলেও তবে তিনি পেশায় একজন নৃত্যশিল্পী এবং আধুনিক শৈলীর পাশাপাশি সমসাময়িক এবং দক্ষিণ ভারতীয় নৃত্যতে পারদর্শী। এইসব ব্যাপারই সূর্য কুমার যাদবের অত্যন্ত পছন্দ ছিল এবং তিনি ভালোবেসে নিজের ঘাড়ের কাছে নিজের স্ত্রীয়ের একটি ট্যাটুও করিয়েছেন।

৩

বিয়ের ৬ বছর পরও সূর্যকুমার যাদব ও দেবীশার মধ্যে রোমন্যান্স এতটুকু কমেনি। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবিই সেই প্রমাণ। দেশে বিদেশে যেখানেই খেলতে যান সেখানেই প্রায়শই সূর্যের সঙ্গী হন দেবীশা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+