শচীন ও ওয়ার্নের উদ্যোগে শুরু হতে চলেছে নয়া ক্রিকেট লিগ!
সিডনি, ১৫ মে : একসময় একে অপরের প্রবল প্রতিপক্ষ ছিলেন দুজনে। যখনই ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট মাঠে সম্মুখ-সমরে নামত তখনই এই দুজনের দ্বৈরথ দেখতে মাঠ ভরাতেন দর্শকরা। কখনও শ্যেন ওয়ার্নকে বলে বলে মাঠের বাইরে ফেলতেন শচীন রমেশ তেন্ডুলকর, আবার কখনও তাঁকে লেগস্পিনের ঘায়ে কাবু করে শেষ হাসি হাসতেন ওয়ার্নি।
দুজনেই কিংবদন্তি। দুজনেই ক্রিকেটবিশ্বে সমাদৃত। এহেন শ্যেন ওয়ার্ন ও শচীন তেন্ডুলকর এবার নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী শচীন ও ওয়ার্ন প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে একটি টি-২০ প্রতিযোগিতা আয়োজন করতে চলেছেন। বিশ্বের নানা প্রান্তে ঘুরে ঘুরে এই টুর্নামেন্টটি হবে। রিপোর্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে এর 'অল স্টারস লিগ'-এর সূচনা হবে।
অস্ট্রেলীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন এই লিগে প্রত্যেক খেলোয়াড় ম্যাচ প্রতি ২৫ হাজার ডলার করে ম্যাচ ফি পাবেন। এবং ইতিমধ্যেই রিকি পন্টিং, গ্লেন ম্যাকগ্রা, জাক কালিস, অ্যাডাম গিলক্রিস্ট, মাইকেল ভন, অ্যান্ড্রু ফ্লিনটফ ছাড়াও আরও অনেক খেলোয়াড়রাই খেলবেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, আগামী সেপ্টেম্বরেই প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে এই লিগ শুরু হবে। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও শিকাগোতে এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এর জন্য ২৮ জন খেলোয়াড়ও বাছা হয়ে গিয়েছে। যদিও এখনও পর্যন্ত শচীন বা ওয়ার্ন কেউই এব্যাপারে সরকারিভাবে মুখ খোলেননি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications