আহমেদাবাদের ঘূর্ণি থেকে ইংল্যান্ডের বাউন্স, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ

আহমেদাবাদের ঘূর্ণি থেকে ইংল্যান্ডের বাউন্স, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ

চেন্নাইয়ের চিপক এবং আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ঘূর্ণি উইকেটকে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করেছে ভারত। তবে দেশের মাটিতে ভারতীয় স্পিনাররা যে সহায়তা পেয়েছেন, সেই সুযোগ ইংল্যান্ডের পেস ও বাউন্সি উইকেটে পাবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইংল্যান্ডে না খেললেও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে জো রুটদেরই দেশে। স্যাঁতস্যাঁতে পরিবেশে শক্তিশালী নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার সেরা প্রথম একাদশ কেমন হতে পারে, তার একটা আভাস দেওয়া হল।

ওপেনিংয়ে কারা

ওপেনিংয়ে কারা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাটিতে ব্যাট হাতে কামাল করলেও ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্টে লাগাতার ব্যর্থ হয়েছেন শুভমান গিল। তবু হয়তো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উইনিং কম্বিনেশন পরিবর্তন করবে না ভারত। অর্থাৎ ওই ম্যাচে গিলকেই ভারতের হয়ে ইনিংস শুরু করানো হতে পারে। সঙ্গে থাকবেন দুর্দান্ত ছন্দে থাকা রোহিত শর্মা।

অপরিবর্তিত মিডল অর্ডার

অপরিবর্তিত মিডল অর্ডার

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে মিশ্র ফলাফল করা টিম ইন্ডিয়ার মিডল অর্ডার অপরিবর্তিত থাকবে। অর্থাৎ তিন নম্বরে ব্যাট করবেন চেতেশ্বর পূজারা। চারে নামবেন অধিনায়ক বিরাট কোহলি। পাঁচ ও ছয় নম্বরে ব্যাট করবেন যথাক্রমে অজিঙ্ক রাহানে ও উইকেটরক্ষক ঋষভ পন্থ।

অল-রাউন্ডার

অল-রাউন্ডার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে অল রাউন্ডার রবীন্দ্র জাদেজার প্রত্যাবর্তন ঘটবে। বাদ পড়বেন অক্ষর প্যাটেল। দলে থাকবেন রবিচন্দ্রণ অশ্বিনও।

বোলিং বিভাগ

বোলিং বিভাগ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে চোট সারিয়ে ভারতীয় দলে ফিরতে পারেন মহম্মদ শামি। ফিরবেন জসপ্রীত বুমারাহও। ফলে ইশান্ত শর্মার সঙ্গে দুই অভিজ্ঞ ফাস্ট বোলারের সংযোজনে টিম ইন্ডিয়ার শক্তি বাড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+