বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে আইসিসি টেস্ট ক্রমতালিকায় রোহিত-জাদেজার উত্থান
আইসিসি টেস্ট ক্রমতালিকায় রোহিত-জাদেজার উত্থান
বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে সাম্প্রতিকতম টেস্ট ক্রমতালিকা প্রকাশ করেছে আইসিসি। নিজ নিজ বিভাগে উত্থান হয়েছে রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজার স্থান। যা নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ফাইনালের আগে গুরুত্বপূর্ণ পরিবর্তন বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। ক্রমতালিকায় বিরাট কোহলি, ঋষভ পন্থ এবং রবিচন্দ্রণ অশ্বিনের স্থান অপরিবর্তিত থাকাকেও বড় করে দেখা হচ্ছে।

একধাপ উঠলেন রোহিত শর্মা
আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট ক্রমতালিকায় অষ্টম থেকে সপ্তম স্থানে উঠে এসেছেন রোহিত শর্মা। ৭৪৭ রেটিং রয়েছে ভারতীয় ওপেনারের ঝুলিতে। সাত থেকে আটে নেমে গিয়েছেন নিউজিল্যান্ডের হেনরি নিকোলস। ৮৯৫ রেটিং নিয়ে তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৮৯১ ও ৮৭৮ রেটিং নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে অবস্থান করছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন। চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড অধিনায়ক জো রুটের রেটিং ৮৩৬। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে নিজেদের জায়গা ধরে রেখেছেন যথাক্রমে বিরাট কোহলি ও ঋষভ পন্থ। ভারত অধিনায়ক ও উইকেটরক্ষকের ঝুলিতে রয়েছে যথাক্রমে ৮১৪ ও ৭৪৭ রেটিং। ক্রমতালিকার নবম ও দশম স্থানে রয়েছেন যথাক্রমে ডেভিড ওয়ার্নার ও বাবর আজম।

দ্বিতীয় স্থানে জাদেজা
বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট ক্রমতালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতের রবীন্দ্র জাদেজার। বর্তমানে তাঁর ঝুলিতে রয়েছে ৩৮৬ রেটিং। ক্রমতালিকার শীর্ষে থাকা ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের রেটিং ৪২৩। তৃতীয় স্থানে নেমে আসা ইংল্যান্ডের বেন স্টোকসের রেটিং ৩৮৫। চতুর্থ স্থানে রয়েছেন ভারতের রবিচন্দ্রণ অশ্বিন। তাঁর রেটিং ৩৫৩।
|
বোলারদের তালিকায় অপরিবর্তিত অশ্বিন
আইসিসি-র টেস্ট ক্রমতালিকার বোলিং বিভাগে নিজের অবস্থান ধরে রেখেছেন রবিচন্দ্রণ অশ্বিন। ৮৫০ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ভারতীয় অফ স্পিনার। ৯০৮ রেটিং নিয়ে শীর্ষ স্থানে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা নিউজিল্যান্ডের টিম সাউদি, অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড ও নিউজিল্যান্ডের নেল ওয়াগনারের রেটিং যথাক্রমে ৮৩৮, ৮১৬ ও ৮১৬। একাদশতম স্থানে অবস্থান করছেন ভারতের জসপ্রীত বুমরাহ।

দলগত ক্রমতালিকা
বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে টেস্ট ক্রমতালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার রেটিং ১২১ এবং পয়েন্ট ২৯১৪। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিং ১২০ ও রেটিং ২১৬৬। তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং এবং পয়েন্ট যথাক্রমে ১০৯ ও ৩৪৯৩। ক্রমতালিকার চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।












Click it and Unblock the Notifications