চোটে বাইশ গজের বাইরে আরও এক ভারতীয় বোলার! আইপিএল ২০২১-এর আগে মাঠে নয়!

চোটে বাইশ গজের বাইরে আরও এক ভারতীয় বোলার! আইপিএল ২০২১-এর আগে মাঠে নয়!

মহম্মদ শামির মতোই চোটের কারণে এখনই মাঠে নামতে পারবেন না টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ তো দূর, আইপিএল ২০২১-এর আগে তিনি বাইশ গজে ফিরতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ। তাদের বক্তব্য, ম্যাচ ফিট হতে আরও ভুবির আরও সময় লাগবে।

এনসিএ-তে ফিটনেস ট্রেনিং

এনসিএ-তে ফিটনেস ট্রেনিং

পায়ের চোট নিয়ে গত অক্টোবর থেকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে রিহ্যাবিলেশনে রয়েছে ভুবনেশ্বর কুমার। আগের থেকে অনেকটা সুস্থ হওয়ায় ভুবিকে ২০২১-এর জানুয়ারিতে সেখান থেকে ছুটি দেওয়া হবে। এরপর তাঁকে বাড়িতেই ফিটনেস ট্রেনিং চালিয়ে যেতে হবে।

কবে ফিরছেন ভুবি

কবে ফিরছেন ভুবি

ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী তিন মাসের বাইশ গজে ফিরতে পারছেন না ভুবনেশ্বর কুমার। ২০২১-এর মার্চে আইপিএল শুরু হলে, একমাত্র সেখানেই অংশ নিতে পারবেন টিম ইন্ডিয়ার ৩০ বছরের ফাস্ট বোলার।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নেই ভুবনেশ্বর

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নেই ভুবনেশ্বর

ম্যাচ ফিট না হওয়ায় ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র পরামর্শ মতো ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য দলে অন্তর্ভূক্ত করেনি উত্তরপ্রদেশ। ২০২১ সালের জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। ৩১ জানুয়ারিতে শেষ হবে এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা।

ভুবনেশ্বরের চোট

ভুবনেশ্বরের চোট

সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএল ২০২০ খেলার সময় পায়ে চোট পেয়েছিলেন ভুবনেশ্বর কুমার। গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন ভারতীয় ফাস্ট বোলার। এনসিএ-তে প্রায় তিন মাস কসরত করার পর কিছুটা হলেও ছন্দে ফিরেছেন ভুবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+