Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND-W vs SA-W: ভেঙে গেল অস্ট্রেলিয়ার রেকর্ড, রিচা ঘোষের ব্যাটেই টেস্টে সর্বোচ্চ রান করল ভারত

শনিবার রাতে(ভারতীয় সময় অনুসারে) টি২০ বিশ্বকাপের ফাইনাকলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় পুরুষ দল। অন্যদিকে ঘরের মাঠে লাল বলে প্রোটিয়াদের বিরুদ্ধে দাপট দেখাচ্ছে ভারতীয় মহিলা দল। শুক্রবার থেকে চেন্নাইয়ে শুরু হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে একমাত্র টেস্ট ম্যাচটি। প্রথম দিনেই একাধিক রেকর্ড গড়েছিল ভারত।

দ্বিতীয় দিনের শুরুতেই টেস্ট ক্রিকেটে নয়া মাইলস্টোন গড়ল ভারতীয় মহিলা দল। ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান, একদিনে সর্বোচ্চ রান করার পর এবার ভারতীয় মহিলা দল এক ইনিংসেও সর্বোচ্চ রান করার রেকর্ডটিও নিজেদের দখলে নিয়ে নিল। অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙে দিল ভারতীয় দল। আর রেকর্ডটি হল বঙ্গ তনায় রিচা ঘোষের ব্যাট থেকেই।

IND-W vs SA-W

এতদিনে মহি‌লাদের টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক রান করার নজির ছিল অস্ট্রেলিয়া দলের। চলতি বছরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পারথে এক ইনিংসে ৫৭৫ রান তুলেছিল অজি মহিলা দল। সেই একই প্রতিপক্ষের বিরুদ্ধে ৫৭৫ রানের গণ্ডি ছাড়িয়ে গেল ভারত। প্রথম দিনে উঠেছিল ৫২৫ রান। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ৫১ রান স্কোর বোর্ডে যোগ করতেই নয়া রেকর্ডের অধিকারী হল ভারত।

ভারতীয় দলের স্কোর যখন ৫৭৫ তখন ক্রিজে ব্যাট হাতে ছিলেন রিচা ঘোষ। চার মেরে অজিদের রেকর্ড ভেঙে দিলেন রিচা। শেষ পর্যন্ত ৬০৩ রান করার পর ইনিংস ডিক্লিয়ার করে দেয় ভারত। রিচা ৮৬ রানে অপরাজিত থাকেন, ৬৯ রানে আউট হন হরমনপ্রীত কৌর।

এরআগে প্রথম তিনটি সর্বোচ্চ রানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার দখলে। ১৯৯৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৬৯ রান তুলে ইনিংস ডিক্লিয়ার করে অজিরা। ১৯৮৪ সালে ভারতের বিরুদ্ধে এক ইনিংসে করেছিল ৫২৫ রান। তবে অজিদের সব রেকর্ড ভেঙে দিয়ে মহিলাদের টেস্টে এক ইনিংসে ৬০০ রান তুলল ভারত। প্রথম মহিলা দল হিসাবে টেস্টে ৬০০ রান করার নজির গড়ল ভারত।

ওপেনিং জুটিতে রেকর্ড ২৯২ রানের পার্টনারশিপ করেন শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। ১৪৯ রান করে আউট হন স্মৃতি মন্ধনা। ২৬টি চার ও ১টি ছয় মারেন নিজের ইনিংসে। উল্টোদিকে জেমাইমা রড্রিগেজের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে ২০৫ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন শেফালি ।

২০ বছরের রেকর্ড ভেঙে দিলেন ভারতীয় দুই মহিলা ব্যাটার। শুক্রবার প্রোটিয়াদের বিরুদ্ধে ওপেনিং জুটিতে ভারতের স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মা করলেন ২৯২ রান।এটাই মহিলাদের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+