হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রতিভাবান গুজরাট ক্রিকেট অধিনায়কের
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রতিভাবান গুজরাট ক্রিকেট অধিনায়কের
তিনি একসময় ভারতের অনুর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন৷ ২০১৯-২০-র রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র দলের সদস্য ছিলেন অভি বারোট৷ শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এই প্রতিভাবান ক্রিকেটার৷

এদিন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসসিএ) জানিয়েছে, ভারতের প্রাক্তন অনূর্ধ্ব-১৯ অধিনায়ক আভি বারোট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন৷ নিজের ছোটো ক্রিকেট ক্যারিয়ারে হরিয়ানা এবং গুজরাটের প্রতিনিধিত্ব করা এই খেলোয়াড় শুক্রবার মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৯ বছর৷ ২০১৯-২০ মরশুমে রঞ্জি ট্রফি জয়ী সৌরাষ্ট্র দলের অংশ ছিলেন অভি৷ ২০১৯-২০ মরশুমে ফাইনালে বাংলাকে হারিয়ে কাপ জিতেছিলেন অভি-রা৷
গুজরাটের অল্প বয়সী প্রতিভাবান ক্রিকেটার আভি বারোটের মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত এবং শোকাহত সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্যরা৷ এদিম এসসিএ জারি করা একটি বিবৃতি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, যেখানে সৌরাষ্ট্র ক্রিকপট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে গুরুতর হৃদরোগের কারণেই তিনি ১৫ অক্টোবর সন্ধ্যায় মারা যান৷
অভি ডানহাতি ব্যাটার ছিলেন সঙ্গেই অফ-ব্রেক বোলিংয়েও সাবলীল ছিলেন তিনি। বারোট ৩৮ টি প্রথম শ্রেণীর ম্যাচ, ৩৮ টি 'এ' তালিকাভুক্ত ম্যাচ এবং ২০ টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। একজন উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণীর ম্যাচে ১৫৪৭ রান রয়েছে এই ক্রিকেটারের। 'এ' গ্রুপের ম্যাচেও ১০৩০ এবং ঘরোয়া টি-টোয়েন্টিতে ৭১৭ রান রয়েছে অভির।
অভি সৌরাষ্ট্রের হয়ে ২১ টি রঞ্জি ট্রফি ১৭ টি 'এ' গ্রুপ ম্যাচ এবং ১১ টি ঘরোয়া টি -টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বারোট ২০১১ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন। এবং ওই বছরের গোড়ার দিকে তিনি গোয়ার বিরুদ্ধে সৈয়দ মোশতাক আলী ট্রফির ম্যাচে মাত্র ৫৩ বলে ১২২ রানের দুর্দান্ত ইনিংসের মাধ্যমে নজর কেড়েছিলেন। এসসিএ সভাপতি জয়দেব শাহ বারোটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, অভির দুঃখজনক মৃত্যু একেবারেই অবাক এবং বেদনাদায়ক। তিনি একজন দুর্দান্ত সতীর্থ ছিলেন এবং দুর্দান্ত ক্রিকেট দক্ষতা ছিল বরাটের। সাম্প্রতিক সব ঘরোয়া ম্যাচে তিনি অসাধারণ পারফরম্যান্স করেছিলেন।












Click it and Unblock the Notifications