T20 World Cup 2024: সূচনা পর্বে আইরিশদের বিরুদ্ধে সতর্ক টিম ইন্ডিয়া, কেমন হবে ভারতের প্রথম একাদশ?
বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি২০ বিশ্বকাপের অভিযান শুরু করছে ভারতীয় দল। কয়েকদিন আগেই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে টিম ইন্ডিয়া, ফলে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে রোহিত শর্মার দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময়ই গুরুত্বপূর্ণ হয়। ফলে প্রতিপক্ষ দল খাতায় কলমে দুর্বল না হলেও ভারতীয় দল কিন্তু আইরিশদের হালকাভাবে নিতে নারাজ।
ফোকাসে ভারতের টিম কম্বিনেশন, কারণ প্রস্তুতি ম্যাচে বিরাট খেলেননি। ফলে রোহিতের সঙ্গে ওপেন করেছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু এই ম্যাচে বিরাট ফিরছেন। সম্ভবত রোহিতের সঙ্গী তিনি্ই হবেন। তিন নম্বরে নামানো হতে পারে সূর্যকুমার যাদবকে। তবে এই ম্যাচে বসানো হতে পারে যশস্বী জয়সওয়ালকে। ভারতীয় দল দুই অল রাউন্ডার নিয়ে নামতে পারে এই ম্যাচে। ফলে হার্দিকের সঙ্গে খেলানো হতে পারে শিবম দুবেকে।

কিন্তু ভারতের বোলিং কম্বিনেশন কেমন হবে? জাদেজার সঙ্গে কুলদীপকে স্পিনার হিসাবে খেলানো হতে পারে। পেস আক্রমণে থাকতে পারেন সিরাজ, বুমরাহ এবং অর্শদীপ।
অন্যদিকে আয়ারল্যান্ড দলের ব্যাটিং গভীরতা বেশি। দলে ৮ নম্বর পর্যন্ত ব্যাটার আছে। অ্যান্ডি বালবিরনিয়ে এবং লোরকান টুকার অল রাউন্ড দক্ষতা রয়েছে। নিউ ইয়র্কের আবহাওয়া ক্রিকেটের জন্য খুব উপযুক্ত। খুব বেশি গরম বা ঠান্ডা নেই। বিশ্বকাপের ম্যাচে খুব বড় রান উঠছে না। কিন্তু প্রস্তুতি ম্যাচে এই মাঠে বড় রান উঠেছে।
ম্যাচের আগেরদিন কোচ রাহুল দ্রাবিড় বলেন, 'আমেরিকাতে ক্রিকেট প্রধান খেলা নয়। কিন্তু এখানে এসে সেটা দেখা যাচ্ছে না। আশা করি আগামীকালের ম্যাচে সমর্থকরা মাঠে আসবেন এবং আমাদের সমর্থন করবেন।'
ভারতীয় দলের সম্ভাব্য প্রথম একাদশ- রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শিবম দুবে, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
আয়ারল্যান্ডের সম্ভাব্য প্রথম একাদশ- অ্যান্ডি বালবিরনি, পল স্টার্লিং, লোরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পের, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক এডের, ব্যারি ম্যাকার্থি, ক্রেগ ইয়ং, বেন হোয়াইট












Click it and Unblock the Notifications