T20 World Cup: রশিদদের বিরুদ্ধে ভারতের বিরাট লড়াই, জানুন ভারত-আফগানিস্তানের সম্ভাব্য প্রথম একাদশ
বৃহস্পতিবার থেকে টিম ইন্ডিয়ার মিশন সুপার ৮। সুপার ৮-এ পাঁচ দিনে খেলতে হবে ৩ ম্যাচ। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান। বার্বাডোসের কেনসিংটন ওভালে খেলতে নামছে ভারতীয় দল।
দ্য মেন ইন ব্লু গ্রুপ পর্বে চারটি ম্যাচের মধ্যে তিনটিতে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ এ পয়েন্ট টেবিলের শীর্ষে গ্রুপ পর্ব শেষ করেছে, যার মধ্যে তিনটি জয় এবং কানাডার বিপক্ষে একটি ভেস্তে যাওয়া প্রতিযোগিতা রয়েছে। এদিকে, আফগানিস্তান গ্রুপ সি-তে তাদের চার ম্যাচের মধ্যে তিনটি জিতেছে, যার মধ্যে রয়েছে তাদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৪ রানের জয়। এখন পর্যন্ত ৱশিদ খানের দল হেরেছে সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

দ্য মেন ইন ব্লু আশা করছে বিরাট কোহলি টুর্নামেন্টের সুপার ৮ পর্বেই কোহলি তাঁর রান খরার অবসান ঘটাবেন। প্রাক্তন ভারত অধিনায়ক, যিনি এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের সমস্ত ম্যাচে রোহিতের সাথে ওপেন করেছেন, কিন্তু কোনও ম্যাচেই ব্যাট হাতে সফল হতে পারেননি। যশস্বী জয়সওয়ালকে ওপেনার করে বিরাটকে ফের তিন নম্বরে খেলানোর সম্ভাবনা খুবই কম। ম্যাচের আগে অনুশীলনে নেটে দীর্ঘক্ষণ কাটিয়েছেন বিরাট।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালের পিচ ব্যাটিং সহায়কই হবে। ফলে ভারতীয় দল অতিরিক্ত একজন স্পিনার খেলাতে পারেন। এবার ওয়েস্ট ইন্ডিজে স্পিন সহায়ক পরিবেশে রোহিতের বড় ভরসা হতে পারেন কুলদীপ যাদব। হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবে পেস বোলার হিসাবে থাকবেন বুমরাহ ও অর্শদীপের সঙ্গে। রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল স্পিন।
ফলে মহম্মদ সিরাজকে বেঞ্চে বসিয়ে কুলদীপকে খেলাতে পারে ভারত। তবে ক্রিজবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ভারতীয় দল প্রথম একাদশে হয়ত বদল করবে না। এই ম্যাচে লড়াই মূলত রশিদ খান এবং ভারতীয় ব্যাটারদের মধ্যেই। কারণ স্পিন সহায়ক উইকেটে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন রশিদ।
আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের পরিসংখ্যান কিন্তু যথেষ্টই ভালো, এর আগে ৮টি টি২০ আন্তর্জাতিক খেলেছে দুই দেশ। ভারত একটি ম্যাচেও হারেনি। ছয় ম্যাচ জেতে ভারত। একটি টাই হয়েছিল, সুপার ওভারে জেতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। চলতি বছরে ভারত-আফগানিস্তান ম্যাচ বেঙ্গালুরুতে টাই হয়।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় খেলা শুরু। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, প্রথম ইনিংস চলাকালীন ব্রিজটাউনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেলা ম্যাচের মাঝে বৃষ্টি হতে পারে। তবে তাতে ম্যাচের ফলাফল নির্ধারণে অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। ফ্লোরিডার লডারহিলে বৃষ্টির কারণে ভারত-কানাডা ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। তার আগে অবশ্য তিনটি ম্যাচেই জয়লাভ করেছে মেন ইন ব্লু।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং।
আফগানিস্তানের সম্ভাব্য প্রথম একাদশ- রহমনউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নায়েব, আজমাতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, করিম জন্নাত, রশিদ খান, নূর আহমেদ, নবীন উল হক, ফজলহক ফারুকি।
-
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications