KKR Facts: কলকাতা নাইট রাইডার্সের ভাগ্য বদলের নেপথ্যে সংখ্যাতাত্ত্বিক! শাহরুখ পরামর্শ মানতেই বাজিমাত

Kolkata Knight Riders: কলকাতা নাইট রাইডার্সের ভাগ্য বদলের নেপথ্যে এক অ্যাস্ট্রো নিউমেরোলজিস্ট! ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি।

কিন্তু জানেন কি, কীভাবে হয়েছিল এই ভোলবদল! স্রেফ একটা পরিবর্তনে? এক পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তাই তুলে ধরেছেন শ্বেতা জুমানি।

KKR Facts

শ্বেতা জুমানি ও তাঁর ভাই সঞ্জয় বি জুমানি সংখ্যাতত্ত্বের মাধ্যমেই বদলে দিয়েছেন অনেক সেলিব্রিটির ভাগ্য। সেই শ্বেতার কাছেই ছুটে গিয়েছিলেন শাহরুখ খান। আইপিএলে তাঁর দল কলকাতা নাইট রাইডার্সের একের পর এক ব্যর্থতার জেরে যন্ত্রণাক্লিষ্ট হয়ে।

২০০৮ সালে প্রথম আইপিএলে কেকেআর ৮ দলের মধ্যে ষষ্ঠ স্থান লাভ করে। ২০০৯ সালের আইপিএলে পায় ৮ দলের মধ্যে অষ্টম স্থানে থেকে লিগ পর্ব থেকে বিদায় নেয়। সেই সময় কেকেআরের জার্সির রংয়ে ছিল কালো ও সোনালি।

আইপিএলের দ্বিতীয় সংস্করণে জার্সির রংয়ে সোনালি অংশ আরও কিছুটা গাঢ় করলেও লাভের লাভ কিছু হয়নি। এরপরই শাহরুখ দ্বারস্থ হন শ্বেতার। জানান, কেকেআরের ব্যর্থতার জেরে তাঁকে বাথরুমে গিয়ে কাঁদতে হয়। সেই সময়ই সবদিক পর্যালোচনা করে মোক্ষম পরামর্শ দেন শ্বেতা।

শ্বেতা বলেন, জার্সি থেকে কালো রং সরিয়ে ফেলতে। তার বদলে পার্পল বা বেগুনি আনার পরামর্শ দেন। যা অর্থ বা সমৃদ্ধির পক্ষে ইতিবাচক রং বলে মানা হয়। ২০১০ সালের আইপিএলেই জার্সির রং বদলে ফেলে। কেকেআর ব্ল্যাক অ্যান্ড গোল্ড থেকে হয়ে যায় পার্পল অ্যান্ড গোল্ড।

কেকেআরের লোগোতেও পরিবর্তন আনা হয়। ২০১০ সালের আইপিএলে কেকেআর ষষ্ঠ স্থানে থেকে শেষ করে। পরের বছর, অর্থাৎ ২০১১ সালে প্লে-অফ অবধি পৌঁছয়। তারপর ২০১২ সালে আইপিএলে প্রথমবার খেতাব জেতে কেকেআর। তারপর গৌতম গম্ভীরের নেতৃত্বেই কেকেআর দ্বিতীয়বার আইপিএল জেতে ২০১৪ সালে।

গৌতম গম্ভীর মেন্টর হয়ে আসার পর কেকেআর চলতি বছরের আইপিএলেও চ্যাম্পিয়ন হয়েছে। শ্বেতার দাবি, কেকেআরে ওই বদল দেখে আপ্লুত শাহরুখ তাঁর প্রোডাকশন সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টের লোগোতেও তাঁকে দিয়েই পরিবর্তন করান। আগে লোগোয় লাল রংয়ের লঙ্কা ছিল নামের উপরে, শ্বেতার পরামর্শ মেনে তা পরে আনা হয় নামের পাশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+