IPL 2024: এনসিএ-র এনওসি এখনও পায়নি মুম্বই, আইপিএলের শুরুতে সূর্যের খেলা নিয়ে অনিশ্চয়তা
মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাবে আইপিএল। ইতিমধ্যেই সব দলের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে প্রস্তুতি সারছে মুম্বই ইন্ডিয়ান্সও। কিন্তু হার্দিকদের শিবিরে এখনও দেখা নেই সূর্যকুমার যাদবের। ডিসেম্বর মাস থেকে চোটের কবলে আছেন স্কাই। আসন্ন আইপিএল তাঁর কাছে প্রত্যাবর্তনের মঞ্চ।
বর্তমানে এনসিএতে রিহ্যাব করছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার সূর্যকুমার। এই মুহূর্তে রিহ্যাবে রয়েছেন সূর্যকুমার যাদব। মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম দুই ম্যাচে সূর্যকে পাওয়া নিয়ে একটু হলেও সংশয়ে রয়েছে। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের খবর অনুসারে আইপিএলের প্রথম সপ্তাহে সূর্যের মাঠে নামা হচ্ছে না। কারণ এনসিএ-র পক্ষ থেকে এখনও মুম্বই টিম ম্যানেজমেন্ট সূর্যকে নিয়ে এনওসি পায়নি।

বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক টি২০ সিরিজে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি। তবে আইপিএলকেই আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে নিতে চান সূর্য। টি২০ ফরম্যাটে বিশ্বের সেরা ব্যাটার তিনি। বিশ্বকাপে তাঁর পারফরম্যান্সের ওপর অনেকটাই নির্ভর করবে ভারতের ভাগ্য। তাই নিজেকে দ্রুত সম্পূর্ণ ফিট করে তুলতে চান স্কাই।
সোমবার মুম্বই ইন্ডিয়ান্স আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে দলের কোচ মার্ক বাউচার বলেন, সূর্য এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের নির্দেশনায়ও রয়েছেন। শুধু যে আপডেটের জন্য অপেক্ষা. আমি মাইক্রোম্যানেজ করতে পছন্দ করি না। আমরা একটি বিশ্বমানের মেডিকেল টিম পেয়েছি যারা এই সমস্ত কিছুর নিয়ন্ত্রণে রয়েছে। হ্যাঁ, অতীতে আমাদের কিছু ফিটনেস সমস্যা ছিল। এবার যাতে সব ক্রিকেটার ফিটেনেসর চূড়ান্ত পর্যায়ে থাকেন সেই বিষয়টি লক্ষ্য রাখা হচ্ছে।'
আইপিএল বেশ দীর্ঘ এক টু্র্নামেন্ট। এই বছরে লোকসভা ভোটের কারণে তা আরও দীর্ঘায়িত হতে পারে। কারণ লোকসভা ভোটের আগে এবং পরে মিলিয়ে খেলা হবে এই টু্র্নামেন্ট। ফলে দীর্ঘ এই টু্র্নামেন্টে সূর্যকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। তারা সূর্যকে নিয়ে ধীরে চলো নীতিই নিয়েছে আপাতত।
সূর্য গত সপ্তাহে রিহ্যাবের জন্য এনসিএ-তে যোগ দিয়েছেনএবং সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে কমপক্ষে দুই সপ্তাহ লাগতে পারে। ২০২৪ সালের টি২০ বিশ্বকাপে ভারতের পরিকল্পনার জন্য তিনি গুরুত্বপূর্ণ অংশ, বিসিসিআই তার প্রত্যাবর্তনের জন্য তাড়াহুড়া করছে না। পরিবর্তে সূর্য যাতে সম্পূর্ণভাবে ফিট হয়েই ২২ গজে প্রত্যাবর্তন করতে পারে সেই বিষয়টি মাথা রাখা হচ্ছে। কারণ সূর্যের স্পোর্টস হার্নিয়া অস্ত্রোপচার হয়েছে।












Click it and Unblock the Notifications