Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup 2024: টি২০-তে বিরাট রেকর্ড স্পর্শ, আফগানিস্তানের বিরুদ্ধে নজির গড়ে তাক লাগালেন সূর্য

টি২০ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে সুপার ৮-র প্রথম ম্যাচে ভারতের জয়ের নায়ক সূর্যকুমার যাদব। মুম্বইকর আবারও প্রমাণ করেছেন কেন তিনি বিশ্বের এক নম্বর টি২০ ব্যাটার, একটি দুর্দান্ত অর্ধশতরান হাঁকিয়ে বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপে আফগানদের বিরুদ্ধে দলের জয়ে সবথেকে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন। রোহিত শর্মা এবং ঋষভ পন্থের মতো ব্যাটাররা যখন তাড়াতাড়ি বিদায় নিলেন তখন সূর্যকুমার ব্যাট করতে নেমেছিলেন।

সুপার এইট পর্বের প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিরুদ্ধে এক মারকাটারি ইনিংস খেলে তিনি বুঝিয়ে দিলেন টি-২০ ফর্ম্যাটে কতটা গুরুত্বপূর্ণ ব্যাটার তিনি। আর বৃহস্পতিবারের দুরন্ত ইনিংস খেলে টি২০ বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য নজির গড়ে ফেলেছেন সূর্য।

সূর্যের ২৮ বলে ৫৩ রানের সৌজন্যে আফগানিস্তানকে ৪৭ রানে হারিয়েছে ভারত। ফলস্বরূপ, মিডল অর্ডার ব্যাটার টি২০ আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ১৫তম বারের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। প্রসঙ্গত, এরইসঙ্গে কোহলির রেকর্ড স্পর্শ করলেন সূর্য। কোহলি টি২০ ক্রিকেটে ১১৩ ইনিংসে ১৫ বার ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। অন্যদিকে সূর্য ৬১ ইনিংসেই এই রেকর্ড স্পর্শ করলেন।

ভারতীয় দলের তারকা ব্যাটার আরও একটি রেকর্ড গড়েছেন। টি২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথম ইনিংসে ব্য়াট করতে নেমে অন্তত ১৫০ বল খেলা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইকরেটের রেকর্ডের মালিক সূর্যকুমার যাদবই। ব্যাট করেছেন ১৮৯.২৮ স্ট্রাইক রেটে।

সূর্যকুমার যাদব দুরন্ত অর্ধশতরান পেয়েছেন এই ম্যাচে । ২৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন টি২০ আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটার। তিনি ২৮ বলে ৫৩ রান করেন পাঁচটি চার ও তিনটি ছক্কার সাহায্যে। ম্যাচ সেরার পুরস্কার নিয়ে সূর্যকুমার যাদব বলছেন, 'আজকের ম্যাচেও সেরার পুরস্কার কোনও বোলারকে দিলে কিছু মনে করতাম না। তবে প্রথম ব্যাটার হিসেবে পুরস্কারটা পেয়ে ভালোই লাগছে। আশা করি এটা অনেকগুলির মধ্যে প্রথম হবে।'

দুই দেশের পিচের সঙ্গে মানিয়ে নেওয়া প্রসঙ্গে সূর্য বলেন, 'সবার আগে টিমের পরিকল্পনা বুঝতে হয়। আমার কাছে দল সবার আগে। হার্দিক যখন ব্যাটিংয়ে এল, তখন আমি ওকে পরামর্শ দিয়েছিলাম, স্লগ ওভারের জন্য অপেক্ষা না করে শুরু থেকেই আক্রমণাত্বক হতে। কারণ, বল পুরনো হলে রিভার্স সুইং হতে পারে। রানের গতি বজায় রাখাই টার্গেট ছিল আমাদের। সেটাই করেছি।’

এরআগে গ্রুপ পর্বে আমেরিকার বিরুদ্ধে মন্থর পিচেও অর্ধশতরান করেছিলেন সূর্য। এবার কিন্তু মিডল অর্ডারকে দলকে নির্ভরতা দিচ্ছেন তারকা এই ব্যাটার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+