দীপক চাহারের অনবদ্য ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ জয় ভারতের

সূর্যকুমার যাদবের অর্ধশতরানের পাশাপাশি আটে নামা দীপক চাহারের দুরন্ত হাফ সেঞ্চুরির দৌলতে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ম্যাচ বাকি থাকতেই একদিনের সিরিজ জিতে নিল ভারত। ২৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৮ ওভারে ১১৬ রানে ৫ উইকেট হারিয়েছিল শিখর ধাওয়ানের দল। শেষে ৫ বল বাকি থাকতেই ভারত ম্যাচ জিতল তিন উইকেটে। ৮২ বলে ৬৯ করে অপরাজিত থাকেন আট নম্বরে নামা দীপক চাহার।


ভারতের ব্যাটিং বিপর্যয়

ভারতের ব্যাটিং বিপর্যয়

ম্যাচ তথা সিরিজ জিততে দরকার ২৭৬। এই পরিস্থিতিতে চেনা ঢঙেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন পৃথ্বী শ। তৃতীয় ওভারের শেষ বলে দলের ২৮ রানের মাথায় ১১ বলে ১২ করে তিনি ওয়ানিন্দু হাসারঙ্গার বলে বোল্ড হন, তাঁর ইনিংসে রয়েছে তিনটি চার। দুই ওভার পরেই ফেরেন ঈশান কিষাণ, চার বলে এক রান করে কাসুন রাজিথার বলে বোল্ড হন তিনি। ১২ ওভারে দলের ৬৫ রানে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক শিখর ধাওয়ান। ওয়ানিন্দুর বলেই লেগ বিফোর হন, করেন ৩৮ বলে ২৯ ছটি চারের সাহায্যে। এরপর দলকে টানতে থাকেন মণীশ পাণ্ডে ও সূর্যকুমার যাদব। ১৮তম ওভারের দ্বিতীয় ও ষষ্ঠ বলে আউট হন মণীশ পাণ্ডে ও হার্দিক পাণ্ডিয়া। ৩১ বলে ৩৭ করে মণীশ রান আউট হন। তিন বল খেলে দাসুন শনকার শিকার হন হার্দিক, তিনি খাতা খুলতে পারেননি। ১১৫ রানে ৫ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় শিখরের দল।

সূর্য-ক্রুণালে সামাল

সূর্য-ক্রুণালে সামাল

মুম্বই ইন্ডিয়ান্সে খেলা সূর্যকুমার যাদব ও ক্রুণাল পাণ্ডিয়া এরপর পরিস্থিতি কিছুটা সামাল দেন। ৯ ওভারে ৪৪ রান যোগ করেন তাঁরা। একদিনের আন্তর্জাতিক কেরিয়ারের দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান হাঁকিয়ে পাঁচে নামা সূর্যকুমার আউট হন ৪৪ বলে ৫৩ রান করে। ছটি চার মেরেছেন তিনি। সন্দাকানের বলে লেগ বিফোর হন সূর্য। এরপর ক্রুণাল পাণ্ডিয়া দীপক চাহারের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। সপ্তম উইকেট জুটিতে তাঁরা যোগ করেন ৩৩ রান। ৩৫.১ ওভারে ১৯৩ রানের মাথায় সপ্তম উইকেট পড়ে ভারতের।

চাহারের কামাল

এরপর ভুবনেশ্বর কুমার যখন নয় নম্বরে ব্যাট করতে আসেন ভারতের তখনও জিততে দরকার ৮৯ বলে ৮৩ রান। যদিও এরপর আর কোনও উইকেট ফেলতে পারেনি শ্রীলঙ্কা। ভারত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় দীপক চাহারের স্মরণীয় ইনিংসে ভর করে। একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে তাঁর প্রথম অর্ধশতরান ভারতের এই ম্যাচ তথা সিরিজ জয় নিশ্চিত করল। চোট উপেক্ষা করেই লড়াকু ইনিংস খেলে ভারতকে টার্গেটে পৌঁছে দেন দীপক। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৮২ বলে ৬৯ রানের ইনিংস খেললেন আটে নামা দীপক। তাঁর ইনিংস সাজানো সাতটি চার ও একটি ছয় দিয়ে। চাহারকে যোগ্য সঙ্গত দিয়ে ২৮ বলে ১৯ করে অপরাজিত থাকেন সহ অধিনায়ক ভুবনেশ্বর কুমার।

রাহুলের পরামর্শ মেনেই সাফল্য

পাঁচ বল বাকি থাকতে তিন উইকেটে দলকে ম্যাচ জিতিয়ে সেরার পুরস্কার পেয়েছেন দীপক চাহার। তিনি বলেন, আজ খুব গরম ছিল। সেখানে শ্রীলঙ্কাকে আমরা যেভাবে আটকে রাখতে পেরেছি তা যথেষ্ট ছিল। দুই উইকেট পেলেও এমন একটা ইনিংসই খেলতে চাইছিলাম। সেই স্বপ্নের ইনিংস খেলে দলকে জেতাতে পেরে সত্যিই ভালো লাগছে। রাহুল দ্রাবিড় বলেছিলেন, সব বল খেলতে। তাঁর কোচিংয়ে ভারতীয় এ দলের হয়ে খেলেছি। হয়তো সে কারণেই সেভেন ডাউনে আমার প্রতি তাঁর আস্থা ছিল। তবে আশা করি আগামী ম্যাচগুলিতে আমাকে ব্যাট করতে হবে না। লক্ষ্য যখন ৫০-এর নীচে আসে তখন নিশ্চিত হই জেতার ব্যাপারে। তখন কিছু ঝুঁকিও নিই। চাহার ও ভুবনেশ্বরের উপর নিজের আস্থার কথা জানিয়ে প্রশংসার পাশাপাশি সূর্যকুমার যাদব, ক্রুণাল পাণ্ডিয়ার অবদানের কথাও স্বীকার করেছেন অধিনায়ক শিখর ধাওয়ান। দেশকে নেতৃত্ব দিতে গিয়ে প্রথম সিরিজেই জেতা শিখর বললেন, আগের ম্যাচের চেয়ে এদিনের উইকেট ভালো ছিল। এমন ম্যাচ যত হয় তত দলগতভাবে চাপ কীভাবে সামলাতে হয় সেটা হাতেকলমে শেখা যায়।

শ্রীলঙ্কার ব্যাটিং

শ্রীলঙ্কার ব্যাটিং

এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৯ উইকেটে ২৭৫ রান তুলেছিল। চরিথ আসালঙ্কা ৬৫, আবিষ্কা ফার্নান্দো ৫০ রান করেন। ৩৩ বলে ৪৪ করে অপরাজিত ছিলেন চামিকা করুণারত্নে। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনকা বলেন, দলের ক্রিকেটাররা যে লড়াই করেছেন তাতে তিনি সন্তুষ্ট। তবে মাঝের ওভারগুলিতে উইকেট হারানো চলবে না। দুই দলের ফারাক গড়ে দিয়েছেন চাহারই। বল হাতে ভুবনেশ্বর কুমার ও যুজবেন্দ্র চাহাল তিনটি করে এবং দীপক চাহার দুটি উইকেট নেন। ডারহামে বসে এদিন টিভিতে চোখ রেখেছিলেন বিরাট কোহলি, রবি শাস্ত্রীরা। ভারতের এমন জয় দেখে উচ্ছ্বসিত রোহিত শর্মাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+