Steve Smith: গলে রাজকীয় ব্যাটিং স্মিথের, শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করে ভাঙলেন গাভাসকরের রেকর্ড
শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টে প্রথম দিনে ব্যাট হাতে রাজত্ব করলেন স্টিভ স্মিথ। টেস্ট ক্রিকেটে একটা সময় বিরাটের মতোই রানের রাজা বলা হত স্টিভ স্মিথকে। কিন্তু মাঝে খারাপ সময় চলছিল তাঁর। তবে বর্ডার-গাভাসকর ট্রফিতেই ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। আর উপমহাদেশে খেলতে এসে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই শতরান হাঁকালেন স্মিথ।
প্যাট কামিন্স না থাকায় শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিচ্ছেন স্মিথ। কিন্তু নেতৃত্বের চাপ সামলেও ব্যাট হাতে অবলীলায় পারফরম্যান্স করলেন স্মিথ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের প্রথম থেকেই তাঁর ব্যাট যেন কথা বলতে শুরু করেছিল। বেলাশেষে স্টিভ স্মিথের টেস্ট কেরিয়ারের ৩৫ নম্বর শতরানটা গলেই করে ফেললেন।

একটি শতরানের সৌজন্যে টেস্টের ইতিহাসে সর্বাধিক শতরানকারী ব্যাটারদের তালিকায় স্মিথ টপকে গেলেন সুনীল গাভাসকর, ব্রায়ানা লারা, মাহেলা জয়াবর্ধনে ও ইউনিস খানকে। এই চার প্রাক্তন ক্রিকেটারই টেস্ট কেরিয়ারে ৩৪টি করে সেঞ্চুরি করেছেন। স্মিথের টেস্টে শতরানের সংখ্যা হল ৩৫।
এখন স্মিথে সামনে রয়েছেন সচিন তেন্ডুলকর (৫১), জ্যাক কালিস(৪৫), রিকি পন্টিং(৪১), কুমার সঙ্গকারা( ৩৮), জো রুট(৩৬), রাহুল দ্রাবিড় (৩৬)। ফলে স্মিথের সামনে এখন সুযোগ রয়েছে রাহুল দ্রাবিড় কে টপকানোর। কারণ রুট বাদ দিলে সবাই সবাই অবসর নিয়ে নিয়েছেন।
গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে স্মিথ ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৭ বলে প্রথমে হাফসেঞ্চুরি করেন, এররপর ক্রমেই শতরানের দিকরে অগ্রসর হতে থাকেন। ১৭৯ বলে স্মিথ সেঞ্চুরির গণ্ডি টপকান । শতরান করার পথে ১০টি চার ও ১টি ছক্কা মারেন। বৃষ্টিতে প্রথম দিনের খেলা নির্ধারিত সময়ের আগে শেষ হওয়ার সময় স্মিথ অপরাজিত আছেন ব্যক্তিগত ১০৪ রানে।
এর আগে দিনের শুরুতে টেস্টে ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন স্মিথ। পঞ্চম দ্রুততম ক্রিকেটার টেস্ট ক্রিকেটে দশ হাজার রান করেন স্মিথ। বিশ্বের ১৫তম এবং অস্ট্রেলিয়ার চার নম্বর ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন স্মিথ। অস্ট্রেলিয়ানদের মধ্যে এই তালিকায় তাঁর আগে রয়েছেন রিকি পন্টিং, অ্যালন বর্ডার এবং স্টিভ ওয়া।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications