ভারতের বিরুদ্ধে টেস্টে অবাঞ্ছিত নজির স্মিথের! কেরিয়ারেও নামল আঁধার!

ভারতের বিরুদ্ধে টেস্টে অবাঞ্ছিত নজির স্মিথের! কেরিয়ারেও নামল আঁধার!

চলতি বর্ডার-গাভাসকর সিরিজে দ্বিতীয়বার রবিচন্দ্রণ অশ্বিনের শিকার হলেন স্টিভ স্মিথ। অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ১ রান করে ভারতীয় স্পিনারের বলে আউট হয়েছিলেন প্রাক্তন অস্ট্রেলিয় অধিনায়ক। মেলবোর্নে তো স্মিথকে খাতাই খুলতে দেননি অশ্বিন। সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে টেস্টে এক বিরল ও অবাঞ্ছিত রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়া ব্যাটসম্যান। টেস্টে কেরিয়ারেও এটি তাঁর অন্যতম লজ্জার দিন।

ভারতের বিরুদ্ধে প্রথমবার শূন্য

ভারতের বিরুদ্ধে প্রথমবার শূন্য

ভারতের বিরুদ্ধে টেস্টে প্রথম বার শূন্য রানে আউট হলেন স্টিভ স্মিথ। অ্যাডিলেড ওভালে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টেক প্রথম ইনিংসে ১ রান করে সাজঘরে ফিরেছিলেন প্রাক্তন অজি ওপেনার। এতদিন সেটাই ছিল ভারতের বিরুদ্ধে টেস্টে স্মিথের সর্বনিম্ন স্কোর। মেলবোর্নে সেই রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয় ব্যাটসম্যান।

টেস্টের প্রথম ইনিংসে শূন্য

এর আগে পর্যন্ত টেস্ট কেরিয়ারের প্রথম ইনিংসে কখনও শূন্য রানে আউট হননি স্টিভ স্মিথ। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তো এমন নজির বিরল। শনিবার ভারতের বিরুদ্ধেই সেই অবাঞ্ছিত নজির গড়ে ফেললেন প্রাক্তন অস্ট্রেলিয় অধিনায়ক।

মেলবোর্নে স্মিথ

মেলবোর্নে স্মিথ

মেলবোর্নে এখনও পর্যন্ত সাতটি বক্সিং ডে টেস্ট খেলেছেন স্টিভ স্মিথ। ১১৩.৫-এর গড়ে রান করেছেন অজি ব্যাটসম্যান। ভারতের বিরুদ্ধে ১০টি টেস্টে খেলে ১৪২৯ রান করেছেন অ্যাশ। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তাঁর ব্যাটিং গড় ৮৪.০৫। ১০টি শতরান রয়েছে স্মিথের।

স্মিথের টেস্ট কেরিয়ার

স্মিথের টেস্ট কেরিয়ার

কেরিয়ারে এখনও পর্যন্ত ৭৪টি টেস্ট ম্যাচ খেলেছেন স্টিভ স্মিথ। ৭২২৯ রান এসেছে তাঁর ব্যাট থেকে। টেস্টে ২৬টি শতরান রয়েছে প্রাক্তন অজি অধিনায়কের। সর্বোচ্চ স্কোর ২৩৯।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+