ভারত-শ্রীলঙ্কা সিরিজের সলতে পাকানো শুরু, করোনা পরীক্ষার রিপোর্ট নিয়ে স্বস্তি

কাউন্টডাউন শুরু হয়ে গেল ভারত-শ্রীলঙ্কা সীমিত ওভারের ক্রিকেট সিরিজের। ইংল্যান্ড থেকে ফেরা প্রথম সারির দলের ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও ভিডিও অ্যানালিস্ট জিটি নিরোশন ডেল্টা প্রজাতির করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ফলে শুক্রবার আইসোলশন থেকে গোটা দলের বেরিয়ে আসার কথা থাকলেও হয়নি। আজ সেই অনুমতি মিলেছে।

রিপোর্ট নেগেটিভ

রিপোর্ট নেগেটিভ

ফ্লাওয়ার ও নিরোশনের করোনা ধরার পর শ্রীলঙ্কার মেডিক্যাল টিমের পরামর্শে দলের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের আরও দু-দিন টিম হোটেলে কঠোর নিভৃতবাসে থাকতে হল। এরই মধ্যে সকলের আরটি-পিসিআর টেস্ট। সেই পরীক্ষার রিপোর্ট সকলেরই নেগেটিভ এসেছে। এরপর আজই আইসোলেশন থেকে বেরিয়ে তাঁদের ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

প্রস্তুতির ব্যবস্থা

প্রস্তুতির ব্যবস্থা

জানা গিয়েছে, ভারত ও শ্রীলঙ্কা দল যেমন আলাদা হোটেলে রয়েছে তেমনই অনুশীলনও করবে আলাদা মাঠে। কলম্বোর ক্ষেত্তারামা স্টেডিয়ামে অনুশীলন করবে শ্রীলঙ্কা, ভারত সিংহলিজ স্পোর্টস ক্লাবে। শ্রীলঙ্কার ক্রিকেটাররা সম্ভবত মঙ্গলবার থেকে আউটডোর অনুশীলনে নামবেন। দাসুন শনকাকেই ভারতের বিরুদ্ধে সিরিজের অধিনায়ক করা হচ্ছে। মঙ্গলবার থেকেই একদিনের আন্তর্জাতিক সিরিজ শুরুর কথা ছিল। কিন্তু শ্রীলঙ্কা শিবিরে করোনা জাঁকিয়ে বসায় বিসিসিআই ও শ্রীলঙ্কা ক্রিকেট আলোচনা করে তিন ম্যাচের সিরিজ ১৮ জুলাই থেকে শুরুর সিদ্ধান্ত নেয়।

খেলা শুরুর অপেক্ষা

খেলা শুরুর অপেক্ষা

ভারতীয় দলকে নিয়ে কোনও উদ্বেগ নেই, কারণ কলম্বো পৌঁছেই ভারতীয় ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন। শ্রীলঙ্কার দুই সাপোর্ট স্টাফ অবশ্য ইংল্যান্ডেই করোনার কবলে পড়েন বলে মনে করছেন চিকিৎসকরা। কারণ, ওই সিরিজের পরই ইংল্যান্ডের তিন ক্রিকেটার-সহ সাতজন করোনা আক্রান্ত হয়েছিলেন। ফ্লাওয়ার ও নিরোশন দুজনেই স্থিতিশীল বলে জানা গিয়েছে। নিরোশনের কোনও উপসর্গ ছিল না, ফ্লাওয়ারের মাঝারি উপসর্গ ছিল। সবমিলিয়ে ১৮ জুলাই থেকে সিরিজ শুরু হতে আর কোনও বাধা থাকছে না বলে শ্রীলঙ্কা ক্রিকেটকে আশ্বাস দিয়েছেন চিকিৎসকরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+