করোনা-কাঁটায় বিদ্ধ ভারতকে হারিয়ে টি ২০ সিরিজে সমতা ফেরাতে শ্রীলঙ্কার টার্গেট ১৩৩

কলম্বোয় করোনা-কাঁটায় বিদ্ধ ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক জিতে সিরিজে সমতা ফেরাতে শ্রীলঙ্কাকে করতে হবে ১৩৩ রান। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনকা। নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ৫ উইকেটে ১৩২ রান। সর্বাধিক ৪০ রান অধিনায়ক শিখর ধাওয়ানের।

টি ২০ সিরিজে সমতা ফেরাতে শ্রীলঙ্কার টার্গেট ১৩৩

এই ম্যাচে ভারতীয় টি ২০ দলে অভিষেক হয় ঋতুরাজ গায়কোয়াড়, দেবদত্ত পাড়িক্কল, নীতীশ রানা ও চেতন সাকারিয়ার। শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করতে নেমে শুরুটা ভালোই করেন আইপিএলে চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ। ৭ ওভারে দলের ৪৯ রানের মাথায় তিনি আউট হন ১৮ বলে ২১ রান করে। এরপর ঝোড়ো গতিতে রান তোলা অব্যাহত রাখেন শিখর ধাওয়ান ও রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরের ওপেনার দেবদত্ত পাড়িক্কল। ত্রয়োদশ ওভারে প্রথম বলে আকিলা ধনঞ্জয়ের বলে বোল্ড হন অধিনায়ক হন শিখর ধাওয়ান। ৫টি চারের সাহায্যে ৪২ বলে ৪০ রান করে তিনি ফেরেন দলের ৮১ রানের মাথায়।

টি ২০ সিরিজে সমতা ফেরাতে শ্রীলঙ্কার টার্গেট ১৩৩

১৫.৩ ওভারের মাথায় আউট হন দেবদত্ত পাড়িক্কল। একটি চার ও ম্যাচের একটিমাত্র ছক্কাটি মেরে তিনি ২৩ বলে ২৯ রান করেন। ১৩ বলে ৭-এর বেশি করতে পারেননি সঞ্জু স্যামসন। শেষের দিকে দ্রুত রান তোলার চেষ্টায় কিছুটা সফল ভুবনেশ্বর কুমার। এই ম্যাচে পাঁচজন স্বীকৃত ব্যাটসম্যান নিয়েই খেলতে বাধ্য হয়েছে ভারত। ১২ বলে ৯ রান করে শেষ ওভারে আউট হন নীতীশ রানা। ১১ বলে ১৩ করে অপরাজিত থাকেন ভুবি। আকিলা ধনঞ্জয় নিয়েছেন দুটি উইকেট।

টি ২০ সিরিজে সমতা ফেরাতে শ্রীলঙ্কার টার্গেট ১৩৩

ক্রুণাল পাণ্ডিয়ার করোনা ধরা পড়ার পর তাঁর সংস্পর্শে আসা আরও ৮ জন ক্রিকেটার আইসোলেশনে রয়েছেন। তাঁরা সিরিজে খেলতে পারবেন না। এই পরিস্থিতিতে পাঁচজন নেট বোলার ঈশান পোড়েল, সন্দীপ ওয়ারিয়ার, অর্শদীপ সিং, আর সাই কিশোর ও সিমরজিৎ সিংকে টি ২০-র মূল দলে নেওয়া হয়েছে। যে ক্রিকেটাররা সিরিজ থেকই ছিটকে গিয়েছেন তাঁরা হলেন ক্রুণাল পাণ্ডিয়া, হার্দিক পাণ্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, ঈশান কিষাণ, পৃথ্বী শ, সূর্যকুমার যাদব, কৃষ্ণাপ্পা গৌতম ও মণীশ পাণ্ডে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+