Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024,SRH vs LSG: লখনউয়ের বিরুদ্ধে ব্যাটিং বিপ্লব হেড-অভিষেকের, লিগের লড়াইয়ে ৩ নম্বরে উঠে এল হায়দরাবাদ

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ এবং লখনউ সুপার জায়ান্টস। প্লে-অফের লড়াইয়ে থাকা দুই দলের কাছেই আজকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ যারাই জিতবে তারাই সুবিধাজনক জায়গায় চলে যাবে। দুটো দলের কাছেই এই ম্য়াচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লে অফের দৌড়ে থাকতে হলে জিততেই হবে এই দলগুলোকে। সানরাইজার্স চলতি মরশুমের শুরুটা দুর্দান্ত করেছিল। বিশেষ করে দলের ব্যাটিং লাইন আপ সবচেয়ে বড় শক্তি ছিল দলের, ম্যাচের আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদেন।

SRH vs LSG

May 08, 2024, 10:17 pm IST

SRH vs LSG: হায়দরাবাদের বিরাট জয়

লখনউয়ের বিরুদ্ধে ১০ উইকেটে জয় পেল হায়দরাবাদ।টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লখনউ দল। এই ম্যাচে সুযোগ পাওয়া কুইন্টন ডি কক পুরোপুরি ব্যর্থ। ৫ বলে ২ রান করেই আউট হলেন প্রোটিয়া ব্যাটার। এরপর তিন নম্বরে নেমে ৫ বলে ৩ রান করে আউট হলেন মার্কাস স্টইনিস।৩৩ বলে ২৯ রান করে আউট হলেন রাহুল।২১ বলে ২৪ রান করে রান করেই আউট হলেন পাণ্ডিয়া। নবাবের শহরের দলের সম্মান রক্ষা করলেন নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি।৩০ বলে ৫৫ রান করেন বাদোনি। তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি চার দিয়ে। ২৬ বলে ৪১ রান করলেন পুরান। তাঁর ইনিংসে ছিল ৬টি চার এবং একটি ছক্কা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলল লখনউ । জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯.৪ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হায়দরাবাদ। হেড করেন ৩০ বলে ৮৯ রান। ৮টি করে চার ও ছক্কা ছিল তাঁর ইন ইনিংসে। ২৮ বলে ৭৫ রান করেন অভিষেক শর্মা। ৮টি চার এবং ৬টি ছক্কা হাঁকান অভিষেক। লখনউয়ের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জিতে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট প্লাস ০.৪১ রান রেট নিয়ে তিন নম্বরে উঠে এল হায়দরাবদ।
May 08, 2024, 9:14 pm IST

SRH vs LSG: জয়ের জন্য হায়দরাবাদের লক্ষ্য ১৬৬

রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ এবং লখনউ সুপার জায়ান্টস। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লখনউ দল। দুই দলই একাধিক পরিবর্তন করে মাঠে নামে। কিন্তু স্কোর বোর্ডে বড় রান তুলতে ব্যর্থ হল কেএল রাহুলের দল। এই ম্যাচে দলে ফিরেছিলেন কুইন্টন ডি কক। কিন্তু এই ম্যাচে বড় রান পেল না লখনউয়ের ওপেনিং জুটি। ২ রান করেই ভুবনেশ্বর কুমারের বলে নীতীষ রেড্ডির হাতে ক্যাচ দিয়ে আউট হলেন ডি কক। তিন নম্বরে নামা মার্কাস স্টইনিসও এই ম্যাচে পুরোপুরি ব্যর্থ। শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়া লখনউ দলের হাল ধরেন রাহুল ও ক্রুণাল। কিন্তু বড় রান করতে করতে ব্যর্থ হলেন। ৩৩ বলে ২৯ রান করে বার্থ ডে বয় প্যাট কামিন্সের বলে আউট হলেন লখনউ অধিনায়ক। ২১ বলে ২৪ রান করে আউট হলেন ক্রুণাল। নবাবের শহরের দলের সম্মান রক্ষা করলেন নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি। দুই ব্যাটার পার্টনারশিপ গড়ে দলের রানকে ভদ্র জায়গায় নিয়ে গেলেন অর্ধশতরান করলেন বাদোনি।৩০ বলে ৫৫ রান করেন বাদোনি। পুরান করলেন ২৬ বলে ৪৮ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলল লখনউ। হায়দরাবাদের হয়ে ৪ ওভারে ১২ রানে ২ উইকেট নিলেন ভুবনেশ্বর কুমার, প্যাট কামিন্স নিলেন ১ উইকেট।
May 08, 2024, 7:13 pm IST

SRH vs LSG: দুই দলের প্রথম একাদশ

সানরাইজার্স হায়দরাবাদ- ট্রাভিস হেড,নীতীশ কুমার রেড্ডি, হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার),, আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, সনভীর সিং, প্যাট কামিন্স (অধিনায়ক),ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, বিজয়কান্ত বৈশান্ত, টি নটরাজন। লখনউ সুপার জায়ান্টস- কুইন্টন ডি কক, লোকেশ রাহুল, মার্কাস স্টইনিস, দীপক হুডা, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ডিয়া, কে গৌতম, যশ ঠাকু, রবি বিষ্ণোই, নবীন উল হক।
May 08, 2024, 7:01 pm IST

SRH vs LSG: টসে জিতল লখনউ

রাজীব গান্ধী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ এবং লখনউ সুপার জায়ান্টস। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে লখনউ দল । দুই নম্বরে পিচে এই ম্যাচ হচ্ছে। যেখানে ২৭৭ রান উঠেছিল। মঙ্গলবার বৃষ্টি পড়ায় আউটফিল্ডও অত্যন্ত ফাস্ট।দুই দলই ১১টি করে ম্যাচ খেলেছে এবং ১২ পয়েন্টে রয়েছে। নেট রান রেটে হায়দরাবাদ (-০.০৬৫) এগিয়ে রয়েছে লখনউয়ের (-০.৩৭১) চেয়ে। সানরাইজার্স আছে চারে, লখনউ পাঁচে। প্লে-অফের লড়াই রীতিমত জমে গিয়েছে। হুট করে যেভাবে সানরাইজার্স হায়দরাবাদ গত পাঁচ ম্যাচের তিনটেতেই বেমক্কা হেরে গিয়ে বেকায়দায় পড়েছে, তাতে এবার শেষ দুটো বার্থে কারা টিকিট পাবে, সেটা খুবই অনিশ্চিত। হায়দরাবাদের বিধ্বংসী ব্যাটিং লাইন-আপও বড় রান তুলতে ব্যর্থ হচ্ছে। আজকের ম্যাচ যারাই জিতবে তারা দখলে নেবে পয়েন্ট তালিকার তৃতীয় স্থান। ১১ ম্যাচে ১২ পয়েন্ট (নেট রান রেট ০.৭০০) নিয়ে যেখানে আপাতত রয়েছে চেন্নাই সুপার কিংস। আইপিএলে তিনটি পারস্পরিক দ্বৈরথের তিনটিতেই জিতেছে লখনউ।মরসুমের মতো হোম ম্যাচ শেষ লখনউ সুপার জায়ান্টসের। ঘরের মাঠে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+