সিএবি-এর যুগ্ম সচিব হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, স্বাগত জানালেন ডালমিয়া

সিএবি-র প্রশাসনে যুক্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, স্বাগত জানালেন ডালমিয়া
কলকাতা, ২৮ জুলাই : বাংলার ক্রিকেট প্রশাসনের সঙ্গে অবশেষে যুক্ত হলেন প্রাক্তন ভারতীয় খেলোয়াড় তথা ভারতের সফল অধিনায়ত সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এর ৮৩ তম বার্ষিক সাধারণ সভায় অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব নির্বাচিত হলেন প্রিয় 'দাদা'।

৭৪ বছরের বরিষ্ঠ জগমোহন ডালমিয়া বিনা বিরোধিতায় পুনর্নির্বাচিত হলেন সিএবির সভাপতি হিসাবে। বার্ষিক সাধারণ সভা শেষ হওয়ার পরে জগমোহন ডালমিয়া বলেন, আমি যখন বিসিসিআই সভাপতি ছিলাম তখন সৌরভ অধিনায়ক ছিলেন। তখন আমাদের জুটি সফল হয়েছিল। আশা রাখি এবারেও আমাদের জুটি ভাল কাজ করবে।

এদিন অবশ্য সভায় উপস্থিত থাকতে পারেননি সৌরভ। কারণ ইংল্যান্ডে চলতি ক্রিকেট টেস্ট ম্যাচের ধারাভাষ্য দেওয়ার জন্য ইংল্যান্ডে রয়েছেন সৌরভ। ফলে আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন তিনি এদিন উপস্থিত থাকতে পারবেন না। তবে জগমোহন ডালমিয়া জানিয়েছেন, সৌরভের সঙ্গে তার কথা হয়েছে। সিএবি-র জন্য যথেষ্ট সময় সৌরভ আগামী দিনে দেবেন বলে কথা দিয়েছেন। ডালমিয়ার কথায়, "এর আগেও ভারতীয় অধিনায়ক হিসাবে হোক বা প্রশাসনিক কাজে হোক দক্ষ হাতে দায়িত্ব সামলেছেন সৌরভ। এবারেও তার অন্যথা হবে না আশা রাখি।"

শুধু ক্রিকেট নয় ফুটবলেও আপাতত ঢুকে পড়েছেন সৌরভ। ফুটবলের ইন্ডিয়া সুপারলিগে কলকাতা ফ্রাঞ্চাইজি যৌথভাবে কিনেছেন সৌরভ। তাঁর সঙ্গে মালিকানায় রয়েছেন শিল্পপতি হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা, উৎসব পারেখ এবং লা লিগা চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+