লকডাউনে বিরাট ও অনুষ্কাকে নিয়ে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক

লকডাউনে বিরাট ও অনুষ্কাকে নিয়ে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক

করোনা ভাইরাসের জেরে লকডাউনে ঘরবন্দি হয়ে রয়েছে গোটা দেশ। স্তব্ধ রয়েছে স্বাভাবিক জনজীবন। সই অবসরে দেখে নেওয়া যাক টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মা সম্পর্কে না জানা কিছু তথ্য।

বিরুষ্কার জামা

বিরুষ্কার জামা

এক সাক্ষাৎকারে নির্দিষ্ট পাবলিকেশনের তরফে অনুষ্কা শর্মাকে প্রশ্ন করা হয়েছিল যে কেন তাঁকে মাঝে মাঝেই বিরাট কোহলির জামা পরতে দেখা যায়। উত্তরে অনুষ্কা বলেন, আসলে বিরাটের আলমারিতে প্রচুর টি-শার্ট ও স্টাফ থাকে। তার মধ্যে কয়েকটি তিনি ধার নিয়ে থাকেন। তবে বেশিরভাগ সময়ে তিনি বিরাটের জ্যাকেট পরেন বলে জানিয়েছেন অনুষ্কা। তাঁর কথায়, এমনটা তিনি করেন, কারণ তাঁর ভালো লাগে।

প্রথম আলাপেই মশকরা!

প্রথম আলাপেই মশকরা!

ওই সাক্ষাৎকার পর্বে বিরাট কোহলি জানিয়েছেন অনুষ্কা শর্মার সঙ্গে তাঁর প্রথম ডেটের কথা। বলেছেন, বলিউড দিভার সঙ্গে যখন তাঁর প্রথমবার দেখা হয়েছিল, সেই মুহূর্তে তিনি অদ্ভুত মজা করেছিলেন। আসলে সেই মুহূর্তে তিনি ভীষণ উদ্বেগে ছিলেন। পরিস্থিতির চাপ কাটানোর জন্যই তিনি এই কাজ করেছিলেন বলে অকপটে জানিয়েছেন বিরাট কোহলি। বলেছেন, আসলে অনুষ্কা বেশ লম্বা। অভিনেত্রীর উচ্চতা এতটাই যে কখনও কখনও ভারত অধিনায়ককে তাঁর সামনে খর্ব মনে হয়। প্রথম দেখায় সেই লম্বা অনুষ্কাকে দেখে তিনি ঘাবড়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন বিরাট। বলেছেন, সেই সময় তাঁর মুখ থেকে প্রথম কথা যেটা বেরিয়ে এসেছিল তা হল, 'এর থেকে লম্বা হিলের জুতো কী তুমি পরতে পারো না?'।

বিরুষ্কার খাবার চুরি

বিরুষ্কার খাবার চুরি

বিরুষ্কা জানিয়েছেন, মজার ছলে খাবার চুরি করতে তাঁরা ভীষণই ভালোবাসেন। জানিয়েছেন, দিল্লিতে থাকার সময় বাড়ি থেকে ছোলা ভাটুরা চুপি চুপি তুলে জিমে নিয়ে গিয়ে তা সাবাড় করেছিলেন।

ভ্রমণ পিপাসু যুগল

ভ্রমণ পিপাসু যুগল

সাক্ষাৎকারে সমস্বরে নিজেদের ভ্রমণ প্রেমের কথা স্বীকার করেছেন বিরুষ্কা। বলেছেন, তাঁরা দু-জনেই পাহাড়ে ট্রেক করতে ভালোবাসেন। তাই সাম্প্রতিক কালে তাঁরা ভূটানকে ঘোরার জায়গা হিসেবে বেছে নেন বলে জানিয়েছন বিরুষ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+