মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা, এগিয়ে কেন দল, কার পাল্লা ভারী?

বৃষ্টির জন্য গুয়াহাটির ম্যাচ ভেস্তে গেলেও, ইন্দোরে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রকৃতি বাধা দান করবে না বলেই প্রাথমিক ভাবে জানানো হয়েছে।

বৃষ্টির জন্য গুয়াহাটির ম্যাচ ভেস্তে গেলেও, ইন্দোরে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রকৃতি বাধা দান করবে না বলেই প্রাথমিক ভাবে জানানো হয়েছে। দুই দলের হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় দেশের ক্রিকেট প্রেমীরা। তার আগে দেখে নেওয়া যাক টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক পর ১২ বছরে ভারত ও শ্রীলঙ্কার মুখোমুখি পরিসংখ্যান।

বিরাটের অভিষেক

বিরাটের অভিষেক

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে ২০০৮ সালে টিম ইন্ডিয়ার সিনিয়রদের দলে ডাক পান বিরাট কোহলি। সেবার শ্রীলঙ্কা সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। অর্থাৎ শ্রীলঙ্কার বিরুদ্ধেই কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ (ওয়ান ডে) খেলেছিলেন বিরাট কোহলি। ওপেনার হিসেবে নেমে প্রথম ম্যাচে ১২ রান করেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওই সিরিজের চতুর্থ ম্যাচে ৫৪ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন কোহলি। ওই সিরিজও জিতেছিল মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন ভারত।

ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে

ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে

গত ১২ বছরে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ৭টি ওয়ান ডে সিরিজ খেলা হয়েছে। প্রতিবারই সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া।

ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি

ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির আন্তর্জাতিক অভিষেক থেকে ১২ বছরে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ৬টি টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়েছে। তার মধ্যে পাঁচটি সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একটি টি-টোয়েন্টি সিরিজ অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

ভারত-শ্রীলঙ্কা টেস্ট

ভারত-শ্রীলঙ্কা টেস্ট

গত ১২ বছরে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে পাঁচটি টেস্ট সিরিজ হয়েছে। তার মধ্যে চারটি সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। দুই দেশের মধ্যে একটি টেস্ট সিরিজ ড্র হয়েছে।

 সর্বমোট

সর্বমোট

সবমিলিয়ে ক্রিকেটের সব ফর্ম্যাটে মুখোমুখি সাক্ষাতে শ্রীলঙ্কার থেকে ১৬-০ ব্যবধানে এগিয়ে আছে ভারতীয় ক্রিকেট দল।

 ইন্দোর ম্যাচ

ইন্দোর ম্যাচ

ধারেভারে শ্রীলঙ্কার থেকে অনেক বেশি শক্তিশালী বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকেই ইন্দোর টি-টোয়েন্টিতে এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অনভিজ্ঞ শ্রীলঙ্কা ক্রিকেট দল কোনও মিরাকেল করতে পারে কিনা, সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+