WPL 2024: মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনে বলিউডি ধামাকা, কোথায়-কখন দেখবেন কার্তিক-সিদ্ধার্থদের পারফরম্যান্স?
অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। তারপরেই শুরু হচ্ছে মহিলা প্রিমিয়ার লিগ। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু মহিলাদের প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং রানার্স দিল্লি ক্যাপিটালস। প্রথম সংস্করণের পর মহিলা প্রিমিয়ার লিগের ধামাকাদার উদ্বোধনী অনুষ্ঠান। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া বলিউডী নায়কদের পারফরম্যান্স থাকবে এই উদ্বোধনী অনুষ্ঠানে।
এ বার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাতে থাকবেন বলিউড তারকা কার্তিক আরিয়ান। উদ্বোধনী ম্যাচ শুরু হবে সন্ধে ৭.৩০ মিনিটে। উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক এক ঘণ্টা আগে হবে ওপেনিং সেরেমনি। কার্তিক ছাড়াও থাকবে সিদ্ধার্থ মালহোত্রার ধামাকাকার পারফরম্যান্স। উদ্বোধনী অনুষ্ঠানের পরেই এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে এ বারের উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ।

২০২৩ সালে শুরু হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ। গত বছরও টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল। ডিওয়াই পাতিল স্টেডিয়াম মেতে উঠেছিল বলিউড তারকা কিয়ারা আডবানী ও কৃতি শ্যাননের নাচের তালে।
আগামী ২৩ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামীতে উইমেন্স প্রিমিয়ার লিগের যে উদ্বোধনী অনুষ্ঠান হবে, তা জিওসিনেমা এবং স্পোর্টস ১৮ এ লাইভ দেখা যাবে।
চলতি মরসুমের মহিলা প্রিমিয়ার লিগ হবে পারে দিল্লি এবং বেঙ্গালুরুতে। এই দুটি শহরেই গোটা টুর্নামেন্টের সব ম্যাচগুলি হবে।একটি নির্দিষ্ট রাজ্যের মধ্যে মহিলা প্রিমিয়ার লিগ সীমাবদ্ধ না রেখে তা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চাইছিল বিসিসিআই। এখনই হোম অ্যাওয়ে ভিত্তিতে মহিলা প্রিমিয়ার লিগ করা সম্ভব নয়। তাই আপাতত উত্তর ও দক্ষিণ ভারতের দুটি শহরকে বেছে নিয়েছে বিসিসিআই।
এদিকে লিগ শুরুর আগে বড় ধাক্কা গুজরাত শিবিরে। মহিলা প্রিমিয়ার লিগের ইতিহাসে আনক্যাপড প্লেয়ার হিসেবে সবচেয়ে বেশি দাম পেয়েছিলেন কাশ্বী গৌতম। আপাতত চোটের কারণে ডব্লিউপিএলে তাঁর খেলা হবে না। তাঁর বদলে মুম্বইয়ের ২৩ বছর বয়সী সায়ালি সাতঘরেকে ১০ লক্ষ টাকায় টিমে নিয়েছে গুজরাত।
-
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে নীতীশ কুমারের ইস্তফা, এক যুগের অবসান -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই -
নয়ডায় নতুন করে শ্রমিক বিক্ষোভ, ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি -
হরমুজ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! মোদী-ট্রাম্পের ফোনে দীর্ঘ আলোচনা, বড় চুক্তির ইঙ্গিত -
বেছে বেছে তৃণমূল নেতাদের গাড়ি তল্লাশি ও চক্রান্তের অভিযোগ, কমিশনে নালিশ ঘাসফুল শিবিরের -
বাংলার ভোটে প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সবচেয়ে বেশি কোন জেলায়? -
মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে সঙ্কটের মাঝেও এগোচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধিতে ইতিবাচকতার পূর্বাভাস আইএমএফের










Click it and Unblock the Notifications