শাকিব আল হাসানকে আর বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না, ঘোষণা ইউনূসের সরকারের
বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানকে দেশের হয়ে আর খেলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
এর পাল্টা শাকিব আল হাসান সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেখানে তিনি নাম উল্লেখ না করে লেখেন, "যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হল না। বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনওদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।"

এই ঘটনার দিনই শাকিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে লেখেন, "শুভ জন্মদিন।" এরপরই শাকিব এবং আসিফ মাহমুদ সজীবের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। সজীব এক প্রকার নিদান দিয়ে বলেছেন, বাঁহাতি এই অলরাউন্ডার আর দেশের হয়ে খেলতে পারবেন না।
শাকিবের ক্রিকেট জীবনের এমন আকস্মিক সমাপ্তি কেউই কল্পনা করতে পারেননি। ছেলেবেলায় বাসের ছাদে বসে ক্রিকেট খেলতে গিয়েছিলেন তিনি। প্রথম বলেই উইকেট নিয়েছিলেন, আর সেই ছেলেই পরে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হয়ে ওঠেন।
শাকিব আল হাসানের বাবা ফুটবল খেলতেন। বাবাকে দেখেই শাকিব প্রথমে ফুটবল নিয়ে মেতে থাকতেন। কিন্তু পরে তিনি ক্রিকেটে আসেন। এবং কালক্রমে বিশ্বের সেরা অলরাউন্ডার হয়ে ওঠেন। বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটারও তিনিই।












Click it and Unblock the Notifications