India vs South Africa: দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিততে মোক্ষম ছক ভারতের, নেওয়া হচ্ছে বিরাট সিদ্ধান্ত
India vs South Africa: ডিসেম্বরেই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারত। ১০, ১২ ও ১৪ তারিখ রয়েছে টি ২০ আন্তর্জাতিক সিরিজের খেলাগুলি। ১৭, ১৯ ও ২১ তারিখ একদিনের আন্তর্জাতিক সিরিজের খেলাগুলি হবে।
ডিসেম্বরের ২৬ তারিখ থেকে শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ৩ জানুয়ারি থেকে। দুই টেস্টের এই সিরিজ জিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় সংস্করণে ভালো জায়গায় থাকাই লক্ষ্য ভারতের। সে কারণে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা।

দক্ষিণ আফ্রিকা সফরে একবারও টেস্ট সিরিজ জেতেনি ভারত। ২০১০-১১-তে শুধু ড্র হয়েছিল। জানা গিয়েছে, রোহিত শর্মা ও বিরাট কোহলি সাদা বলের সিরিজে খেলবেন না। বিশ্বকাপের ধকল কাটাতে তাঁরা আপাতত বিশ্রাম নিতে চাইছেন। তবে দুজনেই টেস্ট সিরিজে খেলবেন। বিদেশে কোনও সিরিজ হলে আগে সেই দেশে ভারত 'এ' দল পাঠানোর নিয়ম চালু করেছে বিসিসিআই। সেই ধারা অব্যাহত থাকছে এবারও।
তিনটি প্রথম শ্রেণির ম্য়াচের শ্যাডো ট্যুরে পাঠানো হবে ভারতের 'এ' দল। টেস্ট সিরিজের কথা মাথায় রেখে সেই দলে রাখা হতে পারে টেস্ট দলের সম্ভাব্য সিনিয়রদেরও। গত বছর বাংলাদেশেও ভারতের 'এ' দল পাঠানো হয়েছিল। তবে তারপর থেকে মূল ফোকাস ছিল বিশ্বকাপেই। তবে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলা ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করতে পাঁচ-ছয়টি প্রথম শ্রেণির ম্য়াচ পেতে চলেছেন।
দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে জানুয়ারির ১১, ১৪ ও ১৭ তারিখ আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলবে ভারত। তারপরই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ, যা শুরু ২৫ জানুয়ারি থেকে। ফলে সেই সিরিজেও যাতে ঘরোয়া ক্রিকেটাররা জাতীয় দলে সুযোগের দাবি জানাতে পারেন সে কারণে ভারতীয় 'এ' দলের সিরিজে গুরুত্ব দিচ্ছে বোর্ড।
দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধে আগামী মাসে ভারত 'এ' দল চার দিনের তিনটি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ খেলবে। ইংল্যান্ড লায়ন্স দলের বিরুদ্ধে ২-৩টি এমন ম্যাচ আয়োজন করা হবে। দক্ষিণ আফ্রিকায় ভারতীয় 'এ' দলের সফরে সুযোগ দেওয়া হতে পারে অভিমন্যু ঈশ্বরণ, যশ ঢুল, কোনা ভরত, উপেন্দ্র যাদব, সৌরভ কুমারের মতো ক্রিকেটারদের।
বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে অজিঙ্ক রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, জয়দেব উনাদকাটরা যাতে অন্তত একটি চার দিনের ম্যাচ দক্ষিণ আফ্রিকায় খেলেন, তেমনভাবেই রণকৌশল সাজানো হচ্ছে। জয়ন্ত যাদব, পুলকিত নারাংকেও ওই দলে রাখা হতে পারে।
তরুণ পেসারদের মধ্যে বিদ্ব্যথ কাভেরাপ্পা, কুলদীপ সেন, হর্ষিত রানা, উমরান মালিককেও সুযোগ দেওয়া হতে পারে। নভদীপ সাইনি, ময়াঙ্ক আগরওয়ালও সুযোগ পেতে পারেন। তবে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিলের মতো ক্রিকেটাররা থাকায় ময়াঙ্কের পক্ষে টেস্ট দলে প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications