Sanju Samson: সঞ্জু স্যামসনের শতরানে ধামাকাদার নজির, গৌতম গম্ভীরের চার বছর আগের পোস্ট ভাইরাল

Sanju Samson: সঞ্জু স্যামসন কেরিয়ারের ৩৩তম টি২০ আন্তর্জাতিকে এসে পেলেন প্রথম শতরান। তার এই দুরন্ত শতরান নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। অনেকেই বলছেন, এই ইনিংস টি২০ দলে জায়গা পাকা করল সঞ্জুর।

২০১৫ সালে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক অভিষেক হয়েছিল সঞ্জুর। এরপর আইপিএলে ধারাবাহিকতা দেখালেও তাঁর জায়গা পাকা হচ্ছিল না। দল নির্বাচনে তাঁকে ব্রাত্য দেখে বারবার সরব হয়েছেন ভক্তরা।

Sanju Samson

কেরলে সঞ্জুর বিরাট ফ্যান বেস রয়েছে। সঞ্জুর জন্যেই তাই কেরলে রাজস্থান রয়্যালসের সমর্থক বেশি। ২০১৩ সাল থেকে আইপিএল খেলছেন। ২০১৩ থেকে ২০১৭ অবধি রাজস্থান রয়্যালস ও দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে তাঁর রান ছিল যথাক্রমে ২০৬, ৩৩৯, ২০৪, ২৯১ এবং ৩৮৬। ২০১৬ ও ২০১৭ সালে দিল্লি ডেয়ারডেভিলসে কাটান।

২০১৮ সালে রাজস্থান রয়্যালসে প্রত্যাবর্তন। ২০১৮ সালে ৪৪১, ২০১৯ সালে ৩৪২, ২০২০ সালে ৩৭৫, ২০২১ সালে ৪৮৪, ২০২২ সালে ৪৫৮, ২০২৩ সালে ৩৬২ এবং চলতি বছরের আইপিএলে ৫৩১ রান করেন সঞ্জু। ২০১৭, ২০১৯ ও ২০২১ সালের আইপিএলে তাঁর তিনটি শতরান রয়েছে। আইপিএলে হাফ সেঞ্চুরি রয়েছে ২৫টি।

টেস্টখেলিয়ে দেশের ব্যাটারদের মধ্যে সঞ্জুর এদিনের শতরান চতুর্থ দ্রুততম। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ২০১৭ সালে বাংলাদেশ এবং ওই বছরই রোহিত শর্মা শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ বলে টি২০ সেঞ্চুরি হাঁকান। গত বছর ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিকে শতরান পূর্ণ করেন ৩৯ বলে। চার্লসের পরেই রইলেন সঞ্জু।

এদিন সঞ্জুর শতরান করার পরেই ভাইরাল হয়েছে গৌতম গম্ভীরের পুরানো পোস্ট। ৯ বছর আগে টি২০ আন্তর্জাতিকে অভিষেক হওয়া আজ কেরিয়ারের ৩৩তম টি২০ আন্তর্জাতিক খেলছেন, বিষয়টি অবাক করার মতোই। অনেকেই মনে করেন, আইপিএলে ধারাবাহিকতা দেখানো সঞ্জুর প্রতি বঞ্চনাই হয়েছে। আবার অনেক সময় সঞ্জু নিজেও সুযোগ কাজে লাগাতে পারেননি।

যদিও আজকের ইনিংস সঞ্জুর জায়গা আপাতত পাকা করে দিল বলেই মনে করা হচ্ছে। ২০২০ সালে সাংসদ শশী তারুর এক্স হ্যান্ডলে জানান, সঞ্জুকে তিনি এক দশকেরও বেশি সময় ধরে চেনেন। যখন তাঁর ১৪ বছর বয়স তখন তাঁকে বলেছিলেন একদিন সঞ্জু ধোনির মতোই হবেন।

সেই পোস্টে গৌতম গম্ভীর লেখেন, সঞ্জু স্যামসনকে কারও মতো হওয়ার দরকার নেই। তিনি ভারতীয় ক্রিকেটের সঞ্জু স্যামসনই হবেন। ২০২০ সালে গম্ভীর আরেকটি পোস্টে লেখেন, সঞ্জু শুধু দেশে সেরা উইকেটকিপার-ব্যাটার নন, তিনি ভারতের সেরা তরুণ ক্রিকেটার। এ নিয়ে কেউ বিতর্কে অংশ নিতে চাইলে তাঁকে বা তাঁদের স্বাগতও জানান গম্ভীর। আজ সঞ্জু স্যামসন যখন শতরানে পৌঁছলেন তখন গম্ভীরের মুখে দেখা যায় তৃপ্তির হাসি। বোঝা যাচ্ছিল, রত্ন চিনতে ভুল করেননি তিনি।

ভারত এদিন টি২০ আন্তর্জাতিকে নিজেদের পাওয়ারপ্লে-র রেকর্ডও স্পর্শ করল। ২০২১ সালে দুবাইয়ে ভারত স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম ৬ ওভারে তুলেছিল ২ উইকেটে ৮২। আজ তোলে ১ উইকেটে ৮২। দেশের মাটিতে এতদিন টি২০ আন্তর্জাতিকে ভারতের সর্বাধিক পাওয়ারপ্লে স্কোর ছিল ২০২৩ সালে তিরুঅনন্তপুরমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১ উইকেটে ৭৭।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+