SA vs IND: ভারতকে হারিয়ে শীর্ষ প্রোটিয়ারা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নীচে নামলেন রোহিতরা
দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের ব্যর্থতার ধারা অব্যাহত। সেঞ্চুরিয়ানে বক্সিং ডে টেস্টে তিনদিনেই ভারতকে হারিয়ে দিয়েছে প্রোটিয়ারা। সেনা দেশের মধ্যেই একমাত্র দক্ষিণ আফ্রিকাতেই টেস্ট সিরিজ জয়ের অধরা ছিল ভারতের। ২০২৩ সালে শেষে এসে সেটা আরও একবার অধরাই থাকল। কারণ দুই ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ১-০-তে এগিয়ে প্রোটিয়ারা। সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়েও ধাক্কা খেল ভারত।
বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের নিরিখে এই টেস্ট সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টেই বড় ব্যবধানে হেরে পয়েন্ট তালিকাতেও নীচে নামল ভারত। প্রোটিয়াদের কাছে প্রথম ম্যাচে লজ্জাজনকভাবে হেরে শীর্ষস্থান খোয়ালো টিম ইন্ডিয়া। ভারতকে হারিয়ে ১ নম্বর স্থান দখল করে নিল প্রোটিয়ারা।

দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান। এখনও পর্যন্ত তারা দুটিতে জয় ও একটি ম্যাচে হেরে ২২ পয়েন্ট(শতাংশ ৬১.২২) নিয়ে ২ নম্বরে রয়েছে পাকিস্তান।নিউজিল্যান্ড আছে তিন নম্বরে। দুটি ম্যাচের মধ্যে একটিতে জিতে একটিতে হেরে ১২ পয়েন্ট (শতাংশ ৫০) নিয়ে ৩ নম্বরে কিউয়িরা। চার নম্বরে আছে বাংলাদেশ। ৫নম্বর স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া(শতাংশ ৪১.৬৭)।
এরআগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি সংস্করণেই ফাইনালে উঠেছে ভারত। প্রথমবার নিউজিল্যান্ড এবং চলতি বছরে অস্ট্রেলিয়ার কাছে খেতাবূ হাতছাড়া হয়েছে ভারতের। তৃতীয় সংস্করণের ফাইনাল হবে ২০২৫ সালে। আগামী কয়েকমাসে টেস্টের ঠাসা ক্রীড়াসূচি রয়েছে ভারতের।
৭৭ দিনে ৭টি টেস্ট খেলতে হলে, ম্যাচের আগে ও পরে এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যাতায়াত এবং অনুশীলনের জন্য আরও ১৫-২০ দিন সময় ব্যয় করতে হবে। এর সঙ্গে থাকবে ক্রিকেটারদের চোট-আঘাত এবং ফর্ম হারানোর ইস্যু।নতুন বছরের ৩ জানুয়ারি থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট। নতুন বছরের ২৫ জানুয়ারি থেকে ফের লাল বলের ক্রিকেটে নেমে পড়বে ভারতীয় দল, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সেই টেস্ট সিরিজ চলবে ১১ মার্চ পর্যন্ত।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications