SA vs IND: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে ভারত, কতটা নামল দক্ষিণ আফ্রিকা?
SA vs IND: নতুন বছর জয় দিয়েই শুরু করল ভারত। কেপ টাউনে দ্বিতীয় টেস্ট ৭ উইকেটে জিতে সিরিজ হার বাঁচাল রোহিত শর্মার দল। দেড় দিনও পুরোটা লাগল না ভারতকে জয় ছিনিয়ে সিরিজ ১-১ করতে।
২০১০-১১ মরশুমের পর এই প্রথম দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট সিরিজ না হেরে ফিরতে পারছে ভারত। আজকের জয়ের সৌজন্যে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল ভারত।

আইসিসি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের দুটি ফাইনালেই খেলেছে ভারত। যদিও একবার নিউজিল্যান্ড এবং গত বছর অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারতে হয়েছিল। ২০২৫ সালের ফাইনালে ভারত খেলতে পারবে কিনা তা নির্ভর করবে বেশ কয়েকটি সিরিজের ফলাফলের উপর। তবে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলে নিল ভারত।
কেপ টাউনে এই প্রথমবার কোনও টেস্ট জিতল ভারত। তিন দশক পর। ফলে ১২ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে রোহিত শর্মার দল। সেঞ্চুরিয়ন টেস্টে জেতায় দক্ষিণ আফ্রিকা পয়েন্ট তালিকার এক নম্বর জায়গাটি দখল করেছিল। কিন্তু আজকের পরাজয়ের ফলে সেই সিংহাসন হারাতে হলো প্রোটিয়াদের।
৯২ বছরের পুরানো রেকর্ড আজ ভেঙে গিয়েছে কেপ টাউনে। বলের নিরিখে নিউল্যান্ডসে এবারের নিউ ইয়ার টেস্টে টেস্ট ক্রিকেটে সংক্ষিপ্ততম হিসেবে চিহ্নিত হয়ে থাকল। টেস্টে ফয়সালা হতে লাগল ৬৪২ বল। ১৯৩২ সালে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টে ফয়সালা হয়েছিল ৬৫৬ বলেই। এই পরাজয়ের ফলে দক্ষিণ আফ্রিকার সাফল্যের হার কমে হলো ৫০ শতাংশ।
২৫ জানুয়ারি থেকে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বার ফাইনাল খেলার দৌড়ে রোহিত শর্মাদের বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ থাকছে। হোম সিরিজে এগিয়ে থেকেই শুরু করবে ভারতীয় দল। ২৫ জানুয়ারি থেকে সেই সিরিজ শুরু।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার লিঙ্কটি কোনও যান্ত্রিক সমস্যার কারণে খুলছে না। ফলে সমস্যায় পড়েন ক্রিকেটপ্রেমীরা। ভারত ২০২৩ থেকে ২০২৫ চক্রে চারটি টেস্ট খেলে ২টিতে জিতেছে, একটি হার, একটি ড্র। সাফল্যের শতকরা হার দাঁড়াল ৫৪.১৬ শতাংশ। এই মুহূর্তে চারটি দলের সাফল্যের হার ৫০ শতাংশ।
দুই থেকে পাঁচ অবধি রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা (২ টেস্টে ১টি করে জয় ও হার), নিউজিল্যান্ড (২টি টেস্টে ১টি জয়, ১টি পরাজয়) এবং অস্ট্রেলিয়া (৭ টেস্টে ৪টি জয়, ২টি হার, ১টি ড্র) এবং বাংলাদেশ (২টি টেস্টে ১টি করে জয় ও পরাজয়)। তবে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া পাকিস্তানকে হারিয়ে দিলে পয়েন্ট তালিকাতেও রদবদল হবেই।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications