Rohit Sharma: রোহিত শর্মা টি ২০ বিশ্বকাপ খেলতে আগ্রহী, বিসিসিআই ও নির্বাচকদের দিলেন কোন বার্তা?

Rohit Sharma: রোহিত শর্মা, বিরাট কোহলিরা জুনে অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপ খেলবেন কিনা তা নিয়ে সরকারিভাবে কিছুই জানা যায়নি। ভারতীয় ক্রিকেটের এই তারকারা ২০২২ সালে টি ২০ বিশ্বকাপের পর আর দেশের হয়ে টি ২০ খেলেননি।

৫০ ওভারের বিশ্বকাপে ভারত ফাইনালে হেরে গেলেও রোহিত, বিরাট, মহম্মদ শামিদের টি ২০ বিশ্বকাপের দলে রাখার পক্ষেও অনেকেই মত দিচ্ছেন। এরই মধ্যে মিলল বিরাট ইঙ্গিত।

Rohit Sharma: রোহিত শর্মা টি ২০ বিশ্বকাপ খেলতে আগ্রহী

রোহিত সস্ত্রীক ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন। বিরাট-অনুষ্কা রয়েছেন লন্ডনে। তাঁরা দুজনেই দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলতে যাবেন। দুজনেই বিসিসিআইয়ের কাছে সাদা বলের সিরিজে বিশ্রাম চেয়েছিলেন। তাঁদের আর্জি মেনেই দল গঠন করা হয়েছে। টি ২০ বিশ্বকাপের আগে আইপিএল আছে। তার আগে ভারত মোট ৬টি টি ২০ আন্তর্জাতিক খেলবে।

দক্ষিণ আফ্রিকায় ভারতীয় টি ২০ আন্তর্জাতিক দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। তারুণ্য-নির্ভর দলই বেছে নেওয়া হয়েছে। আবার হার্দিক পাণ্ডিয়ার আইপিএলের আগে আন্তর্জাতিক ম্যাচ খেলার কোনও সম্ভাবনাই নেই। হার্দিক যে টি ২০ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন সে কথাও জানায়নি বিসিসিআই, এমনকী নির্বাচকরা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রোহিত টি ২০ বিশ্বকাপ খেলতে আগ্রহী। বিশ্বকাপের ফাইনালে ব্যর্থতার কারণ অনুসন্ধানে সম্প্রতি দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। জুম কলে তাতে যোগ দিয়েছিলেন রোহিত। বিসিসিআই সচিব জয় শাহ, সহ সভাপতি রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ আশিস শেলারের সঙ্গে বৈঠকে ছিলেন হেড কোচ রাহুল দ্রাবিড় ও নির্বাচকরা।

সূত্রের খবর, সেই বৈঠকেই রোহিত অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলীর কাছে জানতে চান, যদি তাঁরা তাঁকে টি ২০ বিশ্বকাপে রাখতে চান তাহলে পরিকল্পনা সম্পর্কে কিছু জানানো হোক। এতেই ইঙ্গিত মিলেছে যে, রোহিত টি ২০ আন্তর্জাতিক খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি।

বোর্ডসূত্রের খবর, রোহিতকে দক্ষিণ আফ্রিকায় টি ২০ সিরিজের দলেও রাখার পক্ষপাতী ছিলেন নির্বাচকরা। বৈঠকে উপস্থিত সকলেই মেনে নেন টি ২০ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতম ব্যক্তিত্ব রোহিতই। তবে তিনি যেহেতু বোর্ডের কাছে কিছুদিনের ছুটি চেয়েছেন, সে কারণেই তাঁকে প্রোটিয়াদের দেশে টি ২০ সিরিজে রাখা হয়নি। এখন দেখার, আফগানিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে তিন ম্যাচের টি ২০ সিরিজ রোহিত, বিরাটরা খেলেন কিনা।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের আগে আফগানদের বিরুদ্ধে টেস্ট দলের তারকাদের বিশ্রাম দেওয়াও হতে পারে। তবে যেহেতু টি ২০ বিশ্বকাপের আগে আইপিএল রয়েছে, ফলে প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ পেয়েই যাবেন রোহিত, বিরাটরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+