Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup: টি২০ বিশ্বকাপে পন্থ দলের সম্পদ, কবে মাঠে ফিরবেন শামি? দুই তারকাকে নিয়ে বিরাট আপডেট জয় শাহের

আইপিএল খেলার জন্য ফিট সার্টিফিকেট পাওয়া ঋষভ পন্থের জন্য স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন পন্থ। বিশ্বকাপে কী ভারতীয় দলে ফিরবেন ঋষভ? চোট পাওয়া শামি কী ‌খেলতে পারবেন টি২০ বিশ্বকাপে? এই দুটি বিষয়ে বড় আপেডট দিলেন বিসিসিআই সচিব জয় শাহ।

টি২০ বিশ্বকাপে পন্থের খেলা প্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জয় শাহ বলেন, 'সে (পন্থ) ভালো ব্যাটিং করছে, সে ভালো রাখছে। আমরা খুব শীঘ্রই তাকে ফিট ঘোষণা করব। সে যদি ভারতীয় দলের হয়ে টি২০ বিশ্বকাপ খেলতে পারে, সেটা হবে আমাদের জন্য বড় বিষয়। পন্থ আমাদের দলের জন্য বড় সম্পদ, আইপিএলে ভালো পারফরম্যান্স করতে পারলে বিশ্বকাপ খেলতে পারবেন। দেখা যাক আইপিএলে কেমন করেন পন্থ।

T20 World Cup

ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ১ জুন থেকে টি২০ বিশ্বকাপ শুরু হবে এবং পন্থকে দলে জায়গা পাওয়ার জন্য কঠোর প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবে কারণ জিতেশ শর্মা এবং ঈশান কিষাণ মতো খেলোয়াড়রা পন্থের অনুপস্থিতিতে ভারতীয় দলের হয়ে সংক্ষিপ্ত ফর্ম্যাটে ভালোই পারফরম্যান্স করেছেন।

পন্থকে সরকারিভাবে এখনও ফিট ঘোষণা করেনি এনসিএ। যদিও সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমগুলির তথ্য অনুসারে, গত সপ্তাহেই নাকি ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছে তাঁকে। তাই তাঁর কামব্যাকে আর বাধা নেই। সম্প্রতি দিল্লি শিবিরের জন্য ব্যাট হাতে ফটোশুটও করেছেন তিনি। শীঘ্রই নাকি দলে যোগও দিতে চলেছেন।

আইপিএল ২০২৪-এর জন্য ইতিমধ্যেই সূচি ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। যদিও পুরো টুর্নামেন্টের জন্য নয়, বরং প্রথম ১৫ দিনের জন্য ক্রীড়াসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় বিসিসিআইয়ের তরফে। ডাবল হেডার-সহ প্রথম ১৫ দিনে খেলা হবে মোট ২১টি ম্যাচ। ২২ মার্চ থেকে এবারের আইপিএল মরশুম শুরু হবে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামতে হবে দিল্লি ক্যাপিটালসকে। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।

অন্যদিকে, মহম্মদ শামিক টি২০ বিশ্বকাপ খেলার সম্ভাবনাই জল ঢাললেন জয় শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব নিশ্চিত করেছেন যে পেসার মহম্মদ শামি আইসিসি টি২০ বিশ্বকাপে খেলতে পারবেন না। শামি বর্তমানে তাঁর গোড়ালির চোট থেকে সেরে উঠছেন। আইপিএলের পাশাপাশি টি২০ বিশ্বকাপেও মাঠে নামা হচ্ছে না শামির। জানা গেছে যে স্পিডস্টার ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজে প্রত্যাবর্তনের জন্য লক্ষ্য নিয়েছেন।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জয় শাহ বলেন,শামির অস্ত্রোপচার হয়েছে, তিনি ভারতে ফিরেছেন। বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে শামির ফেরার সম্ভাবনা রয়েছে। কেএল রাহুল চিকিৎসা শেষে রিহ্যাব শুরু করেছেন এবং এনসিএ-তে রয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+