বিরাটকে পাক অধিকৃত কাশ্মীরে খেলার আমন্ত্রণ! ভারতীয় তারকাদের পিএসএলেও পেতে মুখিয়ে পাকিস্তান
বিরাট কোহলির কাছে অপ্রত্যাশিত এক আমন্ত্রণ আসতে চলেছে। যেখানে-সেখানে নয় একেবারে পাক অধিকৃত কাশ্মীরে। আইপিএলের ধাঁচে সেখানে একটি টি ২০ টুর্নামেন্ট শুরু হয়েছে। সামনেই আসছে দ্বিতীয় সংস্করণ। ওই টুর্নামেন্টে খেলার জন্যই বিরাট কোহলিকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

বিতর্কিত টুর্নামেন্ট
বিতর্কিত ওই টুর্নামেন্টের বিরোধিতা করে বিসিসিআই ইতিমধ্যেই আইসিসি ও বিভিন্ন দেশের বোর্ডকে প্রভাবিত করার চেষ্টা করে বলে পাকিস্তানের ক্রিকেট মহল থেকেই অভিযোগ উঠেছিল। তবে পাকিস্তানের পালাবদলের পর এবার বিরাটকে আজব আমন্ত্রণের প্রয়াস। পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক রশিদ লতিফ শীঘ্রই রাজনীতির আঙিনায় পা রাখছেন। লতিফ পাক অধিকৃত কাশ্মীরে ওই প্রতিযোগিতার ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস পদও পেয়েছেন। ওই টুর্নামেন্টের প্রেসিডেন্ট আরিফ মালিকও বিরাটকে নিয়ে যে বক্তব্য জানিয়েছিলেন, লতিফও তাতেই সায় দিলেন।

বিরাটকে চাই
সম্প্রতি ফেসবুকে আরিফ মালিক লিখেছিলেন, সীমান্তবর্তী এলাকায় আমরা এই বার্তাই দিতে চাইছি, শান্তিপূর্ণভাবেই আমরা টুর্নামেন্ট আয়োজন করতে চাই। সে কারণে বিরাট কোহলিকে আমরা চিঠিও পাঠাচ্ছি। তিনি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার, তাঁর সঙ্গে আইসিসির ক্রমতালিকার প্রথম সারিতে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিরা রয়েছেন। আমরা যখন শান্তির কথা বলি, তখন সকলেরই একই জায়গায় থাকা উচিত।

বড় বড় বাণী
টি ২০ বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা যেভাবে একে অপরের সঙ্গে সৌজন্য দেখান কিংবা সম্প্রতি কাউন্টিতে চেতেশ্বর পূজারার সঙ্গে একই দলে থেকে মহম্মদ রিজওয়ান যে বার্তা দিয়েছিলেন তার রেশ টেনেই বিরাটকে আমন্ত্রণের উদ্যোগ। মালিক ফেসবুকে আরও লেখেন, আমরা মহম্মদ রিজওয়ানের বার্তা দেখেছি যে, ক্রিকেট সব কিছুর ঊর্ধ্বে। এই আবহেই বিরাটকে চিঠি পাঠাচ্ছি। তিনি এখানে এসে ক্রিকেট খেলুন অথবা একটি বা দুটি ম্যাচে উপস্থিত থাকুন। এই টুর্নামেন্টের ক্রিকেটার না প্রধান অতিথি হিসেবে তিনি আসবেন, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বিরাটেরই। দুই দেশের মানুষের উপস্থিতিতেই আমরা শান্তির বার্তা দিতে চাই।

লতিফের আশা
এরপরই পাক সংবাদমাধ্যমকে রশিদ লতিফ জানিয়েছেন, বিরাট কোহলিকে অবশ্যই আমন্ত্রণ জানানো উচিত। এমনকী আমি নাজম শেঠিকেও বলেছি, পাকিস্তান সুপার লিগে ক্রিকেটারদের খেলার অনুমতি দিয়ে বিসিসিআইকেও আমন্ত্রণ জানানো হোক। উল্লেখ্য, পাকিস্তানে ইমরান খান সরকারের পতনের পর যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাতে পিসিবি চেয়ারম্যান পদে রামিজ রাজা কতদিন আর থাকবেন তা নিয়ে জল্পনা চলছে। শরিফ পরিবারের ঘনিষ্ঠ প্রাক্তন পিসিবি প্রধান নাজমের হাতেই ফের বোর্ডের ক্ষমতা আসবে বলে জল্পনা চলছে।

প্রচারের আলোয় আসতে
বিরাটকে আমন্ত্রণ জানানো হলেও তাঁর ওই টুর্নামেন্টে উপস্থিতি বা পিএসএলে ভারতীয়দের খেলার কোনও সম্ভাবনাই নেই। কেন না, আইপিএল ছাড়া অন্য কোনও দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিজেদের পুরুষ ক্রিকেটারদের খেলার অনুমতি দেয় না বিসিসিআই। তা সে বিগ ব্যাশ, পিএসএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ যাই হোক না কেন। ভারতীয় মহিলা দলের কয়েকজন ক্রিকেটার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবেন। সেটা জেনেও স্রেফ চমকের জন্য লতিফদের সংবাদমাধ্যমে এমন দাবি। এটাও পাকিস্তান স্পষ্ট করে দিচ্ছে, আর্থিকভাবে লাভবান হতে বিসিসিআইয়ের সহযোগিতা তাদের কতটা দরকার!
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications