রাজস্থানের দায়িত্ব নিয়ে মুখ খুললেন রাহানে, যা জানালেন অধিনায়ক
রাজস্থান রয়ালসের নয়া অধিনায়ক নয়া দায়িত্ব পাওয়ার পর মুখ খুললেন।
২০১৮ আইপিএল মরশুমে রাজস্থান রয়ালস যে ক্রিকেটারদের ধরে রেখেছিল তাদের মধ্যে যেমন কলঙ্কিত স্টিভ স্মিথ ছিলেন। ঠিক তেমনিই ছিলেন অজিঙ্ক রাহানে। বল বিতর্কের কারণে স্টিভ স্মিথ অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোয় অধিনায়ক হয়েছেন রাহানে।

অজিঙ্ক রাহানে রাজস্থান রয়ালসের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবার মুখ খুললেন। স্টিভ স্মিথকে নিয়ে কোনও মন্তব্য না করলেও তিনি জানিয়েছেন এই দলের নেতৃত্ব দায়িত্ব নিয়ে পালন করবেন তিনি।
'আমি উচ্ছ্বসিত এই দলের অধিনায়ক হিসেবে একে আমি সবসময় পরিবার হিসেবে ভাবি। রাজস্থান রয়ালস ম্যানেজমেন্টকে আমার ধন্যবাদ। তাঁরা আমাকে এই দায়িত্বের যোগ্য মনে করেছেন। ' দায়িত্ব পাওয়ার পর এমনভাবেই নিজের মত প্রকাশ করেছেন রাজস্থান রয়ালসের অধিনায়ক।

দু বছরের নির্বাসনের পর এবারই আইপিএলে ফিরেছে রাজস্থান রয়ালস। তাই অজিঙ্ক রাহানের নেতৃত্বে আস্থা রেখে নতুন লড়াই শুরু করার বিষয়ে আশাবাদী আইপিএলের প্রথম মরশুমের চ্যাম্পিয়ন দল।
'আমি সব ফ্যানদের ধন্যবাদ জানাতে চাই। যাঁরা আমাদের পাশে দাঁড়িয়েছেন, সামনের মরশুমেও তাঁদের থেকে সমর্থন আশা করি। '

বিসিসিআই এখনও পুরো বিষয়টি নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে। বল বিতর্কে ক্রিকেট অস্ট্রেলিয়ার পদক্ষেপের ওপরই ঝুলে রয়েছে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের ভাগ্য। তাদের একটাই বক্তব্য ক্রিকেট অস্ট্রেলিয়ার এনওসি না থাকলে খেলা হবে না।
'বিভিন্ন সংবাদমাধ্যম এটা বুঝছে না বিসিসিআইয়ের এক্তিয়ার নেই ওঁদের চুক্তি বাতিল করে দেওয়ার। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ওঁরা যা করেছে তাতে যদি ক্রিকেট অস্ট্রেলিয়া যদি প্রাইভেট লিগে ওঁদের খেলায় না করে দেয়, তাহলে বিসিসিআইয়ের ওপর কোনও প্রশ্ন উঠবে না। '

'ওঁরা আইপিএলে খেলার কোনও সুযোগ পাবে না। ' বিসিসিআইয়ের এক সিনিয়র আধিকারিক যিনি ক্রিকেটারদের চুক্তি নিয়ে কাজ করেন তিনি জানিয়েছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাসন যদি আইপিএল বাইরে রেখে হয় তাহলে ওঁরা খেলবেন এটাও জানিয়েছন বিসিসিআই আধিকারিক।
রাজস্থান রয়ালস নিজেদের অভিযান শুরু করবে এপ্রিলের ৯ তারিখ। তাদের প্রতিপক্ষ সানারাইজার্স হায়দরাবাদ।












Click it and Unblock the Notifications