Ravichandran Ashwin: সিরিজ শুরুর আগেই জমে উঠেছে কথার লড়াই, ভারতের সাফল্য নিয়ে ভনকে পাল্টা আক্রমণ অশ্বিনের
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হতে এখনও বাকি কয়েক সপ্তাহ। কিন্তু মাঠের বাইরের কথা লড়াই শুরু হয়ে গেল টেস্ট সিরিজ শুরুর কয়েক সপ্তাহ আগেই। বাগযুদ্ধে জড়িয়ে পড়লেন মাইকেল ভন এবং আর অশ্বিন। কয়েকদিন আগেই সাম্প্রতিককালে ভারতের সাফল্য নিয়ে কটাক্ষ করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। এবার ভনকে পাল্টা দিলেন ভারতীয় দলের তারকা স্পিনার আর অশ্বিন।
অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজ চলাকালীন ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন মাইকেল ভন। সেই সময় ভন মন্তব্য করেন, 'সাম্প্রতিক সময় ভারতীয় দল তো কিছুই জেতেনি। আসলে ওরা কিছুই জিততে পারে না। ওরা তো দক্ষিণ আফ্রিকায় গিয়েছিল। আমরা সবাই জানি, ভারতীয় দল ভালো পারফরম্যান্স করতে সক্ষম ছিল। ওদের সমস্ত ধরনের প্রতিভা আছে।'

এবার ভনের খোঁচার মোক্ষম জবাব দিয়েছেন ভারতের অভিজ্ঞ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর কথায়, মাইকেল ভন একটি মন্তব্য করেছেন যে, ভারত 'আন্ডারঅ্যাচিভিং' দল(কম সাফস্য পাওয়া দল)। হ্যাঁ, বেশ অনেক বছর ধরে আমরা আইসিসি ট্রফি জিততে পারিনি। আমরা নিজেদেরকে ক্রিকেটের পাওয়ারহাউজ বলি। তবে আমাদের টেস্ট দল উপমহাদেশের সেরা সফরকারী দল। অনেকবার আমরা অসাধারণ ফলাফল করেছি।'
রবিচন্দ্রন অশ্বিন আরও উল্লেখ করেন, সত্যি বলতে গেলে, আমরা হয়ত সাম্প্রতিক সময়ে আইসিসি ইভেন্ট জিতিনি, দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রানার্স হয়েছি, কিন্তু তাই বলে আমাদের কোনও সাফল্য নেই এটা একেবারে ভুল। আমরা বিদেশে একাধিক টেস্ট জিতেছি। তাই এমন কথা শুনলে হাসি পায়।'
এর পাশাপাশি অশ্বিন আরও বলেন, কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকা টসে জিতে আগে ব্যাট করেছে। সেঞ্চুরিয়নেও যদি দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করত তাহলে কি সম্ভাবনা ছিল না যে তারা ৬৫ রানের মধ্যে অলআউট হয়ে যাবে? এমনকি ২০ রানের মধ্যে ভারতের ৩ উইকেট পড়ে য়ায়। সেখান থেকে বিরাট এবং শ্রেয়াসকে ধন্যবাদ জুটি গড়ে আমাদের বাঁচানোর জন্য।'
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications