IPL 2022: আত্মবিশ্বাসী রাজস্থানের বিরুদ্ধে মুম্বইকে স্বস্তি দিচ্ছে ঈশানের ফর্ম এবং চোট সারিয়ে দলে ফেরা সূর্য
IPL 2022: আত্মবিশ্বাসী রাজস্থানের বিরুদ্ধে মুম্বইকে স্বস্তি দিচ্ছে ঈশানের ফর্ম এবং চোট সারিয়ে দলে ফেরা সূর্য
আইপিএল ২০২২-এর শুরুটা একেবারেই প্রত্যাশা মতো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। আইপিএল-এর সব থেকে সফল দলটি প্রথম ম্যাচে হারের সম্মুখীন হয়েছে। দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে চার উইকেটে পরাজিত হয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা।
ধারাবাহিরতার জন্য বিখ্যাত বানিজ্য নগরীর এই দল শনিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পুরো দুই পয়েন্টকেই পাখির চোখ করছে। অপর দিকে, রাজস্থান রয়্যালসের লক্ষ থাকবে জয়ের ধারাবাহিকতা বজায় রাখার। প্রথম ম্যাচের পারফরম্যান্সের ফলে আত্মবিশ্বাসী হয়ে এই ম্যাচে মাঠে নামবেন মরু শহরের ক্রিকেটাররা।

দুই দলের হালহকিকত:
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে পারবে মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লির বিরুদ্ধে পায়ের চেটোয় চোট পেলেও ঈশান কিষান তা কাটিয়ে উঠেছেন। প্রথম ম্যাচে অপরাজিত ৮১ রানের ইনিংস খেলেছিলেন ঈশান। ঈশানের মতোই এই ম্যাচে মিডল অর্ডারে সূর্যকুমার যাদবের সার্ভিসও পেতে পারে মুম্বই। আঙুলের চোট কাটিয়ে উঠেছে সূর্যকুমার। ফলে প্রথম একাদশে নির্বাচনের জন্য তাঁকে পাবে টিম ম্যানেজমেন্ট।
মুম্বই ইন্ডিয়ান্সের ডিরেক্টর অব ক্রিকেট জাহির খান বলেছেন, "শনিবারের ম্যাচে নির্বাচনের জন্য উপলব্ধ রয়েছেন সূর্যকুমার যাদব। শেষ কিছু দিন ধরে অনুশীলন করেছে ও। ওকে দলে দেখতে আমরা মুখিয়ে রয়েছি। ঈশানও পুরোপুরি সুস্থ রয়েছে। আমরা ম্যাচের পর কিছু দিন সময় পেয়েছিলাম যেটা ওকে সেরে উঠতে সাহায্য করেছে। রাজস্থানের বিরুদ্ধে সূর্যকুমার দলে ফিরলে আনমোলপ্রীত সিং এবং তিলক বর্মার মধ্যে কাউকে প্রথম একাদশের বাইরে বসতে হবে। তবে, আনমোলপ্রীতের বাইরে বসার সম্ভবনাই বেশি।"

পিচ রিপোর্ট:
ডি ওয়াই প্যাটলের পিচ পরিচিত শুস্ক উইকেট হিসেবে। এই উইকেটে মূল সুবিধা পেয়ে থাকেন পেসাররা, তবে স্পিনারদের জন্যই সুবিধা রয়েছে এই উইকেটে। প্রথম ইনিংসে গড় রান ১৪৮। যার ফলে ১৭০-১৮০ লড়াই চালানোর মতো রান হতে পারে। তবে, এ বার যেই দু'টি ম্যাচ এই উইকেটে খেলা হয়েছে তার মধ্যে একটি হয়েছে লো স্কোরিং এবং একটি হাই স্কোরিং।
কেকেআর বনাম আরসিবি ম্যাচে ১২৮ রানে অল আউট হয়ে গিয়েছিল কেকেআর। ব্যাট হাতে ১২৯ রান তুলতে গিয়ে আরসিবি খুইয়ে ছিল ৭ উইকেট। অপর দিকে, পাঞ্জাব কিংস বনাম আরসিবি'র ম্যাচে ২০৫ রান করেও ম্যাচ বাঁচাতে পারেনি বিরাট কোহলির দল। ফলে পারফরম্যান্সের উপর এই উইকেটে সাফল্য আসে। এই উইকেটের বিশেষত্ব হল কোনও এক পক্ষকে এই উইকেট সুবিধা দেয় না। ব্যাট-বলে ভাল প্রতিযোগীতা আশা করা যায়।

আবহওয়া:
ম্যাচে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। ম্যাচের সময়ে ৩৪ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। ১৯কিমি /ঘণ্টা বেগে হাওয়া চলতে পারে। ফলে সিমারদের আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠার সুযোগ থাকবে। দুপুরের ম্য়াচ হওয়ায় ডিউ ফ্যাক্টর কোনও কাজে আসবে না। এই ম্যাচে টসে জিতে প্রথম ব্যাটিং করলে সুবিধা পেতে পারে দল। তবে, পরিসংখ্যান বলতে আশি শতাংশ ম্যাচ রান তাড়া করতে নামা দল জিতেছে।

মুম্বই ইন্ডিয়ান্স (সম্ভাব্য একাদশ):
রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, কাইরন পোলার্ড, টিম ডেভিড, ড্যানিয়েল স্যামস, মুরুগন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, টাইমাল মিলস, বাসিল থাম্পি

রাজস্থান রয়্যালস (সম্ভাব্য একাদশ):
জস বাটলার, যশস্বী জয়েসওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক এবং উইকেটরক্ষক), দেবদূত পডিক্কল, সিমরন হেটমেয়র, রিয়াল পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, নভদীপ সাইনি, যুজবেন্দ্র চহাল, ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণ, নভদীপ সাইনি।












Click it and Unblock the Notifications