আইপিএল ২০২১-এর নিলামে দলগুলির ক্রিকেটার কেনাবেচার পুঁজি কত? জানালেন প্যাটেল

আইপিএল ২০২১-এর নিলামে দলগুলির ক্রিকেটার কেনাবেচার পুঁজি কত? জানালেন প্যাটেল

করোনা ভাইরাসের আবহে কোথায় হবে ২০২১ সালের আইপিএল, তা নিয়ে আলোচনা-পর্যালোচনা শুরু হয়েছে। যেনতেন-প্রকারেণ ভারতে টুর্নামেন্ট আয়োজন করতে চায় বিসিসিআই। সেদিকেই ঝুঁকে রয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিলও। তার আগে আইপিএলের নিলাম নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন কাউন্সিল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। ঠিক কী বলেছেন তিনি, জেনে নিন।

ক্রিকেটার ধরে রাখার শেষ দিন

ক্রিকেটার ধরে রাখার শেষ দিন

আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল দলগুলির সামনে ক্রিকেটার ধরে রাখার নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, ২১ জানুয়ারির মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলিকে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা বিসিসিআইয়ের কাছে পাঠাতে হবে।

ক্রিকেটার কেনাবেচার তহবিল

ক্রিকেটার কেনাবেচার তহবিল

প্রতিবারের মতো এবারও আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজিগুলিকে ক্রিকেটার কেনবেচার জন্য তহবিল বেঁধে দিয়েছে বিসিসিআই। টু্র্নামেন্টের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, নিলামের জন্য প্রতিটি দল সর্বাধিক ৮৫ কোটি খরচ করতে পারবে। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলির জন্য ট্রান্সফার উইন্ডো খোলা থাকবে বলেও জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান।

অবশিষ্ট তহবিল

অবশিষ্ট তহবিল

আইপিএল ২০২০-এর নিলাম শেষে যে দলের কাছে সবচেয়ে বেশি তহবিল মজুত রয়েছে, তারা কিংস ইলেভেন পাঞ্জাব। কেএল রাহুলের দল ১৪.৭৫ কোটি টাকা নিয়ে আসরে নামবে। সানরইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাতে যথাক্রমে ১০.১, ৯, ৮.৫ ও ৬.৪ কোটি টাকা অবশিষ্ট রয়েছে।

আইপিএল ২০২১-এর নিলাম কবে

আইপিএল ২০২১-এর নিলাম কবে

আইপিএল ২০২১-এর নিলাম আগামী ১১ ফেব্রুয়ারি হবে বলে বিসিসিআই সূত্রের তরফে জানানো হয়েছে। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা এখনও করা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+