পিঙ্ক টেস্ট: ইনিংস ছাড়ল ভারত, সচিন-সৌরভের জুটিকে টপকাল কোহলি-রাহানে, ভারতের লিড কত রানের জানুন

৩৪৭ রান তুলে ইনিংস ছাড়ল ভারত। দ্বিতীয় ইনিংসে ২৪১ রান তাড়া করছে বাংলাদেশ।

ইডেনে পিঙ্ক টেস্টে প্রথম ইনিংসে ৩৪৭ রান তুলে ইনিংস ছাড়ল ভারত। শেষ উইকেটে ক্রিজে ঋদ্ধিমানের সঙ্গে শামি ব্যাটিং করছিলেন। সেই সময়ই নৈশালোকের কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ দলকে ব্যাটিং পরীক্ষায় পাঠানোর জন্য ইনিংস ছেড়ে দেন কোহলি।

দ্বিতীয় ইনিংসে ২৪১ রান তাড়া করছে বাংলাদেশ। প্রথম ইনিংসে তারা ৩০.৩ ওভার ক্রিজে টিঁকেছিল। দ্বিতীয় ইনিংস ভারতীয় পেসারদের দাপটে এদিন সফরকারী দল কতক্ষণ টিঁকে থাকতে পারে সেটাই এখন দেখার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে ৫ রানে ২ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ধুঁকছে বাংলাদেশ দল।

পিঙ্ক টেস্ট: ইনিংস ছাড়ল ভারত, কোহলিদের লিড কত রানের জেনে নিন

এদিন শতরান হাঁকিয়ে দলকে তিনশো রানের গণ্ডি পার করান কোহলি। কেরিয়ারের প্রথম পিঙ্ক টেস্ট সেঞ্চুরি হাঁকালেন বিরাট। সেই সঙ্গে টেস্টে এটি বিরাটের ২৭তম টেস্ট শতরান। ১৩৬ রান করে আউট হন। বাউন্ডারি লাইনের সামনে তাইজুলের দুরন্ত ক্যাচে দেড়শো রান মাঠে ফেলে আসেন ভারত অধিনায়ক।বিরাটের উইকেট নিয়েছেন এবাদাত হোসেন। এর আগে চতুর্থ উইকেটে অজিঙ্ক রাহানের সঙ্গে জুটি বাঁধেন বিরাট। রাহানে ৫১ রান করে আউট হন।

অন্যদিকে শনিবার চতুর্থ উইকেটে বিরাট-রাহানে ৯৯ রান জুড়ে রেকর্ড করলেন। এই পার্টনারশিপের সুবাদে চতুর্থ উইকেটে ৪২ ইনিংসে খেলে রেকর্ড ২৭৬৩ রান বিরাট-রাহানের। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ উইকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ। বিরাট-রাহানের আগে মিসবা ও ইউনিসের জুটি রয়েছেন। যারা ৫১ ইনিংসে ৩১৪৮ রান করেছিলেন।

এদিন চতুর্থ উইকেটে সচিন-সৌরভের ৪৪ ইনিংসে ২৬৯৫ রানের পার্টনারশিপের রেকর্ড ভাঙলেন কোহলি-রাহানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+