হাসিন-ঝড় সামলেও লক্ষ্যে অবিচল স্বামী শামি, ভারতীয় পেসারের ব্যক্তিগত জীবন সিনেমাকে হার মানায়
প্রত্যেক সফল পুরুষের পিছনেই আছে নারীর অবদান। এই বিষয়টি যদিও এখন আর খুব বেশি খাটে না মহম্মদ শামির ক্ষেত্রে। ২০১৮ সালে যে ঝড়ের মুখে পড়েছিলেন তা থামিয়ে দিতে পারত শামির ক্রিকেট-জীবন। পাশে থেকেছিল বোর্ড। শামিও ক্রিকেট মাঠে নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে লক্ষ্যপূরণে অবিচল। ভারত লর্ডস টেস্টে যে জয়ের গন্ধ পেতে শুরু করেছে তাতেও শামির অবদান অনেকটাই। আর তাই হাসিন জাহানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ছবিতে গিয়ে শামি-ভক্তরা কটাক্ষ করছেন, ভাবি লর্ডসে শামি ভাই হাফ সেঞ্চুরি করেছেন!

হাসিন মুলাকাত
মহম্মদ শামির স্ত্রী-সঙ্গে এখন চলছে আইনি লড়াই। আদালতের রক্ষাকবচে গ্রেফতারি এড়িয়ে ভারতীয় দলের হয়ে খেলতেও পারছেন। উত্তরপ্রদেশের মোরাদাবাদের শামি কলকাতার ক্লাব ক্রিকেট খেলে ২০১০ সালে বাংলার হয়ে খেলার সুযোগ পান। হাসিন জাহান ছিলেন কলকাতা নাইট রাইডার্সের চিয়ারলিডার। তাঁর বাবার কলকাতায় ট্রান্সপোর্টের ব্যবসা। ছোটবেলা থেকেই মডেল হওয়ার শখ ছিল। স্নাতক স্তর অবধি পড়াশোনার ফাঁকে মডেলিং করেন। ২০১২ সালে আইপিএলের সুবাদেই আলাপ শামির সঙ্গে।

সুখের সময়
২০১৩ সালে শামির জাতীয় দলে টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয়। ২০১৪ সালে টি ২০ আন্তর্জাতিকে অভিষেক। ওই বছরই শামির সঙ্গে বিয়ে হয় হাসিনের। মোরাদাবাদেই। শামির পিতা এক সাক্ষাতকারে জানিয়েছিলেন, বিয়ের আগে মডেলিং করলেও বিয়ের পর তাঁকে আমরা মডেলিং কেরিয়ার থেকে সরে আসতে বলি। আমরা চেয়েছি তাঁকে গৃহবধূ হিসেবে। শামির ক্রিকেটারে পাশে থাকুক এটাই তাঁকে বলা হয়। ২০১৫ সালে জন্ম নেয় শামি-হাসিনের কন্যা আইরা।

ব্যক্তিগত জীবনে ঝড়
যদিও শামি ও হাসিনের সম্পর্কের অবনতি জনসমক্ষে চলে আসে ২০১৮ সালে। শামির বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তাঁর স্ত্রী হাসিন জাহান। গার্হস্থ হিংসা, হত্যার চেষ্টা, ধর্ষণের চেষ্টা ইত্যাদি নানা অভিযোগে শামির স্ত্রী তাঁর শ্বশুরবাড়ির লোকজনদের বিদ্ধ করেন। এমনকী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে হানি ট্র্যাপে পা দিয়ে শামি ম্যাচ ফিক্সিং করেন বলেও অভিযোগ করেন হাসিন। এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখার ফাঁকে বিসিসিআই শামির সেন্ট্রাল কনট্রাক্ট কিছুদিন আটকে রাখে। যদিও বোর্ডের দুর্নীতি দমন শাখা শামিকে ম্যাচ গড়াপেটার অভিযোগ থেকে ক্লিনচিট দেওয়ার পর বোর্ড শামির সঙ্গে চুক্তির নবীকরণ করে।

লক্ষ্যে অবিচল শামি
ব্যক্তিগত জীবনে ঝড় বইলেও শামি বরাবরই নিজেকে নির্দোষ বলে দাবি করে এসেছেন। যদিও ২০১৯ সালের ২ সেপ্টেম্বর আলিপুর আদালত হাসিনের আনা গার্হস্থ হিংসা ও শারীরিক নির্যাতন-সহ বেশ কিছু অভিযোগে দায়ের করা মামলার প্রেক্ষিতে শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ১৫ দিনের জন্য সময় দেওয়া হয় আত্মসমর্পণের জন্য। যদিও পরে জেলা আদালত সেই গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ জারি করে। স্বস্তি পান শামি। তবু সোশ্যাল মিডিয়ায় বা সাংবাদিক সম্মেলনে শামির বিরুদ্ধে নিত্যনতুন বাউন্সার শানাতে থাকেন হাসিন। এমনকী নিজেদের গোপন অন্তরঙ্গ ছবিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেন। শামি অবশ্য স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই শান্ত থেকে ক্রিকেটের প্রতি নিজের ফোকাস ঠিক রেখেছেন। আর হাসিনও ফিরে গিয়েছেন মডেলিংয়ের জগতে।
|
স্নেহশীল পিতা
স্নেহশীল পিতা শামি অবশ্য আইরার ছবি ও ভিডিও মাঝেমধ্যেই শেয়ার করেন। এবারের স্বাধীনতা দিবসেও মেয়ের ভিডিও পোস্ট করেছেন শামি। যে বছর তাঁর উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে সেই ২০১৮ সালেই শামি ১২টি টেস্টে ৪৭ উইকেট পেয়েছিলেন। পরের বছর ৮টি টেস্টে ৩৩ উইকেট। করোনা লকডাউনে মানুষের পাশে দাঁড়ানোর সঙ্গেই নিয়মিত অনুশীলন চালিয়ে গিয়েছেন মোরাদাবাদের বাড়িতেই। চলতি বছর ৩টি টেস্টে এখনও অবধি শামির উইকেট ১১টি। ফলে বোঝাই যাচ্ছে ব্যক্তিগত জীবনের ঝড় শামিকে লক্ষ্যচ্যূত করতে পারেনি। ইংল্যান্ড সফরে বিরাট কোহলিরা যেখানে স্ত্রীদের নিয়ে সফরে, সেখানে একাই কাটাতে হচ্ছে শামিকে। ইংল্যান্ড সফরের নানা ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করছেন।

চমকে দিলেন শামি
আজ কেরিয়ারের সর্বাধিক টেস্ট রান করেছেন মহম্মদ শামি। বুমরাহকে নিয়ে গড়েছেন নতুন রেকর্ড। বিদেশের মাটিতে ভারতীয়দের মধ্যে নবম উইকেট জুটিতে সর্বাধিক রানের রেকর্ড ছিল কিরণ মোরে ও বেঙ্কটপতি রাজুর, ১৯৯১ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৭ রান। ইংল্যান্ডে টেস্টে নবম উইকেটে কপিল দেব ও মদনলাল ১৯৮২ সালে যোগ করেছিলেন ৬৬, যা এতদিন ছিল সর্বাধিক। আজ শামি ও বুমরাহ অবিচ্ছেদ্য নবম উইকেট জুটিতে ৮৯ রান যোগ করে ভারতের জয়ের সম্ভাবনা তৈরি করেন। পরে বল হাতেও প্রথম দশ বলের মধ্যেই ইংল্যান্ডের দুই ওপেনারকে ফিরিয়ে দেন শামি ও বুমরাহ। সবচেয়ে বড় কথা, শামির সেরা ১০টি টেস্ট স্কোরের মাত্র দুটিই দেশের মাটিতে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা সফরেও ব্যাট হাতে দলকে সেবা করেছেন শামি।

লর্ডস শাসন ভারতের
জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে চা বিরতির পর ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ বাঁচানোর লড়াই চালাচ্ছে ইংল্যান্ড। ৩৩ রানে বুমরাহর বলে ক্যাচ দিয়ে ফেরেন ফর্মে থাকা ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ইশান্ত শর্মাও দুটি উইকেট পান। তাও আবার চা বিরতির আগে জনি বেয়ারস্টোকে আম্পায়ার আউট দেননি। ভারত রিভিউ নেয়। লেগ বিফোর হন বেয়ারস্টো। চা বিরতির পর তৃতীয় বলেই ফেরেন রুট।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন











Click it and Unblock the Notifications