আইপিএল ২০২০-তে কেমন হল অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের পারফরম্যান্স, দেখে নিন
আইপিএল ২০২০-তে কেমন হল অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের পারফরম্যান্স, দেখে নিন
আইপিএল ২০২০-এর লিগ স্তরের খেলা শেষ হয়েছে। বৃহস্পতিবার থেকে টুর্নামেন্টের প্লে-অফ মোকাবিলা শুরু হবে। এই পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে মোট চার দল। মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। তার আগে দেখে নেওয়া যাক যে চলতি আইপিএলে কেমন পারফরম্যান্স করলেন অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল থেকে উঠে আসা ক্রিকেটাররা।

প্রিয়ম গর্গ
২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া প্রিয়ম গর্গের সানরাইজার্স হায়দরাবাদ প্লে-অফে পৌঁছেছে। ক্রিকেটার নিজে ১২ ম্যাচ খেলে ব্যাট হাতে ১০৯ রান করেছেন। চলতি আইপিএলে একটি অর্ধশতরান রয়েছে প্রিয়মের। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৫১।

কার্তিক ত্যাগী
রাজস্থান রয়্যালস আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছতে না পারলেও সে দলের তরুণ সদস্য তথা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অংশ নেওয়া ভারতীয় দলের অন্যতম নায়ক কার্তিক ত্যাগী ১০ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছেন। ৩৬ রান দিয়ে ২ উইকেট নেওয়া টুর্নামেন্টে তাঁর সেরা স্পেল।

যশশ্বী জয়সওয়াল
চলতি আইপিএলে মাত্র তিন ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ২০২০ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রাহক যশশ্বী জয়সওয়াল। মাত্র ৪০ রান এসেছে তাঁর ব্যাট থেকে। সর্বোচ্চ স্কোর ৩৪।

রবি বিষ্ণোই
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রাহক রবি বিষ্ণোই কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে আইপিএল ২০২০ খেলেন। ১৪ ম্যাচ খেলে ১২টি উইকেট নিয়েছেন রবি। এক ম্যাচে ২৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications